যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চভবন সিনেটে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।ব্রিফিংয়ে মার্কো রুবিও বলেন, “ভেনেজুয়েলার তেল খাত বিশৃঙ্খলার দিকে ঝুঁকে পড়ুক— এমনটা আমরা চাই না। এ কারণে দেশটির তেল উত্তোলন, বিপননসহ সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকবে।”ব্রিফিংয়ে রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাতকে ‘ঢেলে সাজানোর’ উদ্যোগ নিয়েছে। এটি হলো ভেনেজুয়েলার তেল খাত সংস্কারের ‘প্রথম পর্যায়’। তাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সরকার এবং সরকারের অনুমোদিত সংস্থা বা কোম্পানি ছাড়া আর কাউকে এই খাতে প্রবেশ করতে দেওয়া হবে না। “তেল খাত সংস্কারের কাজ শেষে দ্বিতীয় পর্যায় শুরু হবে। এই পর্যায়ে মার্কিন ও অন্যান্য পশ্চিমা কোম্পানিকে ন্যায্যভাবে ভেনেজুয়েলার বাজারে প্রবেশ করতে দেওয়া হবে”, বলেন রুবিও।এর আগে গত ৭ জানুয়ারি মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলা থেকে সাগরপথে তেল যুক্তরাষ্ট্রে আনা হবে এবং সেখান থেকেই আন্তর্জাতিক বাজারে পৌঁছাবে দেশটির তেল।প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ দেশ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক কর্তৃপক্ষ সংস্থা ইউএস অ্যানার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)-এর তথ্য অনুসারে, ভেনেজুয়েলার খনিগুলোতে মজুত আছে কমপক্ষে ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল। বিশ্বের খনিগুলোতে মোট যত তেল মজুত আছে, তার এক পঞ্চমাংশই আছে ভেনেজুয়েলায়।তবে এত বড় মজুত থাকা সত্ত্বেও দেশটির দৈনিক তেলের উৎপাদন খুবই কম। প্রতিদিন গড়ে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন করে ভেনেজুয়েলা। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতিদিন যে পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ আসে, তার মাত্র দশমিক ৮ শতাংশ আসে ভেনেজুয়েলা থেকে।ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের গঠন ভারী ও ঘন। এই তেল উত্তোলন ও পরিশোধনের ক্ষেত্রে অন্যান্য তেলের তুলনায় বেশি যত্নশীল হতে হয়।তবে এ ধরনের তেল পরিশোধনের মাধ্যমে উৎকৃষ্টমানের ডিজেল, অ্যাসফল্ট, কারখানায় ব্যবহারের উপযোগী জ্বালানি, অন্যান্য ভারী যন্ত্রপাতিতে ব্যবহারের উপযোগী জ্বালানিসহ আরও অনেক ধরনের জ্বলানিপণ্য তৈরি করা সম্ভব।গত ৩ ডিসেম্বর শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান ‘অপারেশন অ্যাবস্যালুট ডিজল্ভ’ চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনীর অভিযাত শাখা ডেল্টা ফোর্স। এ সময় মার্কিনি সেনাদের বাধা দিতে গিয়ে নিহত হন ভেনেজুয়েলার সেনাবাহিনী প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য।প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে রাখা হয়েছে। তাদের উভয়ের বিরুদ্ধে মাদক সন্ত্রাস, মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের আদালতে এসব অভিযোগের বিচার হবে।সূত্র : এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা

ফুলের রাজ্য যশোরের গদখালির মাঠে মাঠে শোভা পাচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাসসহ নানা ধরনের ফুল। এসব ফুল বাজারজাতও করা Read more

উল্লাপাড়ায় সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন
উল্লাপাড়ায় সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন

উল্লাপাড়া-পূর্ণিমাগাঁতী আঞ্চলিক সড়ক সংষ্কারের দাবিতে এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার Read more

রাজশাহীতে ভাই-বোনকে কুপিয়ে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড
রাজশাহীতে ভাই-বোনকে কুপিয়ে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

সেদিন ছিল ২০১৫ সালের ৬ এপ্রিল। গভীর রাতে রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকার একটি বাড়ি থেকে ভেসে এসেছিল চিৎকার আর কান্নার Read more

কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লক্ষ টাকা ছিনতাই
কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লক্ষ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাহেব বাজার এলাকায় প্রবাসী জাকির হোসেনের কাছ থেকে ১৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ এপ্রিল) Read more

নেদারল্যান্ডসে আন্তর্জাতিক সেমিনারে বাকৃবির দুই দলের সাফল্য
নেদারল্যান্ডসে আন্তর্জাতিক সেমিনারে বাকৃবির দুই দলের সাফল্য

টেকসই বৈশ্বিক খাদ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫-এর দ্বিতীয় আসরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুটি Read more

হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব: হাসনাত
হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসী সংগঠন। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন