চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি জিপ গাড়ির সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরীর ব্যবহৃত সরকারি মিতসুবিশি জিপ গাড়িটি কালাবিবির দিঘীর মোড় পার হয়ে চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে জিপটির সামনে একটি মোটরসাইকেল চলে আসলে চালক হঠাৎ গতি কমিয়ে দেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা জিপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয় এবং অটোরিকশায় থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন।দুর্ঘটনার বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, তাঁর সরকারি গাড়িটি মেরামতের জন্য পাঠানো হচ্ছিল, সেই পথেই এটি দুর্ঘটনার শিকার হয়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপিকে হুঁশিয়ারি
ফের রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপিকে হুঁশিয়ারি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যা ও সারাদেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা Read more

এবার ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরানের
এবার ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরানের

ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে ইরানের   রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।বিবৃতিতে বলা Read more

কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ
কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় কুমিল্লা মহানগর বিএনপির নেতা ইসতিয়াক সরকার বিপুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) Read more

যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়েও বেশি কাজ করবো: বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়েও বেশি কাজ করবো: বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

নির্বাচনে যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়েও বেশি কাজ করবো। মাদক চাদাঁবাজি বরদাশত করা হবে না। মাদকের যে অবাধ বিচরণ Read more

রঙ-বেরঙের বেলুন বিক্রি করে রাহুলের সংসারে এসেছে স্বচ্ছলতা
রঙ-বেরঙের বেলুন বিক্রি করে রাহুলের সংসারে এসেছে স্বচ্ছলতা

এক বছর ধরে গ্যাসভর্তি বেলুন বিক্রি করছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলের ঘাট গ্রামের রাহুল (২২)। তার গ্রামে কোনো সহায়-সম্বল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন