নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আমরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। সিইসি নাসির উদ্দিন বলেন, অনেকগুলো কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি, যত কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। আজকে ঈদুল আজহার মতবিনিময় সভায় আপনাদের হাজির করলাম- আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।তিনি বলেন, লন্ডন, জাপানসহ বিশ্বনেতাদের বলে যাচ্ছেন, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছেন আমাদের ওপর আস্থা আছে বলে এমন ঘোষণা দিচ্ছেন তারা।কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন। আজকেও পুনর্ব্যক্ত করবো দয়া করে, আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যায় সঙ্গভাবে কাজ করার। অতীত ইসির নানা কাজের সমালোচনা হলেও বর্তমান ইসি ভালোভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি আরও বলেন, আমরা রেফারির ভূমিকায়, আমরা রেফারির মতো কাজ করবো। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (১৮ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৮ জুলাই, ২০২৫)

জিম্বাবুয়েতে চলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আজ মুখোমুখি জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড।ক্রিকেটত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজজিম্বাবুয়ে-নিউজিল্যান্ডবিকেল ৫টা, টি স্পোর্টসম্যাক্স সিক্সটি ক্রিকেটগ্র্যান্ড ক্যানিয়ন-মায়ামি ব্লেজসন্ধ্যা ৭টা, Read more

মুন্সিগঞ্জে ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ডাকাতি,র‍্যাব-ডিবি সদস্যসহ গ্রেফতার ৭
মুন্সিগঞ্জে ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ডাকাতি,র‍্যাব-ডিবি সদস্যসহ গ্রেফতার ৭

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় র‍্যাব ও ডিবি পুলিশের ৫ সদস্যসহ মোট ৭ জনকে Read more

‘একা’ হয়ে গেলেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা
‘একা’ হয়ে গেলেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু দেশের রাজনীতিতেই নয়, ব্যক্তিগত জীবনে রেখেছে গভীর শূন্যতা। সেই শূন্যতার সবচেয়ে নীরব সাক্ষী Read more

বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৬ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত Read more

শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড
শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অপরাধে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল
গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার রাত ৮টা পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন