আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০ দলের এই টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে বিপাকে আছে আইসিসি। এর মাঝেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন জটিলতায় পড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। পাকিস্তানি গণমাধ্যম জিও স্পোর্টসের দাবি, দলে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার থাকায় ভারতের ভিসা জটিলতায় পড়েছে অংশগ্রহণকারী অন্তত পাঁচ দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এ সমস্যা সমাধানে আইসিসিকে চিঠি দিয়েছে এই পাঁচ দেশের ক্রিকেট বোর্ড।মূলত, ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক খারাপ থাকায় নিজ দেশে বিশ্বকাপ আয়োজন করে খেলতে হয় অন্য দেশে। তাই বৈশ্বিক আসরগুলো বাধ্য হয়ে হাইব্রিড মডেলে আয়োজন করে আইসিসি। এতদিন এই সংকট শুধু পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার যেন তা ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বেই।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই চরম বিপাকে ইউরোপের দেশ ইতালি। ফুটবল জনপ্রিয় দেশটিতে ক্রিকেট খেলে থাকেন সাধারণ বিভিন্ন দেশ থেকে আসা ইমিগ্র্যান্ট ক্রিকেটাররা। যাদের মধ্যে আছে পাকিস্তানের বংশোদ্ভুত খেলোয়াড়ও। আর তাদের নিয়েই ঝামেলা তৈরি করছে ভারত।ইতালির মতো এমন পাকিস্তানি বাংশোদ্ভূত ক্রিকেটার আছে যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও সংযুক্ত আরব আমিরাতেও। কিন্তু ভারতের কট্টরপন্থি ভিসা নীতির জন্য বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগেও এই পাঁচ দেশের পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা প্রাপ্তি নিয়ে কোনো সবুজ সংকেত দেয়নি ভারত।তাই ভিসা প্রক্রিয়া শিথিল করতে আইসিসিকে চিঠি দিয়েছে পাঁচ দেশের ক্রিকেট বোর্ড। যে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেও (বিসিসিআই)। তবে বেক কয়েকটি কার্য দিবস পেরুলেও এখনও কোনো জবাব দেয়নি বিসিসিআই। এমনকি কোনো জবাব আসেনি আইসিসির তরফ থেকেও।জিও স্পোর্টসের দাবি, সময় স্বল্পতার জন্য বিষয়টি নিয়ে তাড়া দিলেও অদৃশ্য কারণে সাড়া দিচ্ছে না কোন পক্ষই। তাই সম্মিলিতভাবে আবারও আইসিসি ও বিসিসিআই বরাবর চিঠি পাঠানোর উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড।প্রসঙ্গত, বিশ্বকাপের আগেই বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গেই ঝামেলা পাকিয়ে রেখেছে বিসিসিআই। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গেও যে তাদের সম্পর্ক খুব একটা ভালো, তাও বলা যাবে না। তারপরও ক্রিকেট বিশ্ব জিম্মী ভারতের কাছে। বিষয়গুলো সব জেনে বুঝেও নিশ্চুপ আইসিসি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন ইরানি ফুটবলাররা
দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন ইরানি ফুটবলাররা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশীয় কাপে পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনা ছিল যাদের ঘিরে, সেই ইরানি নারী ফুটবলাররা শেষ পর্যন্ত দেশে ফিরেছেন। মাঠের Read more

সুনামগঞ্জে কৃষকের মুখে হাসি ফুটাল আনসার ও ভিডিপি
সুনামগঞ্জে কৃষকের মুখে হাসি ফুটাল আনসার ও ভিডিপি

সুনামগঞ্জের বোরো ধান বাংলাদেশের বৃহত্তম একক ফসল হিসেবে সুপরিচিত। প্রতি বছর কয়েক লক্ষ মেট্রিক টন বোরো ধান উৎপন্ন হয় সুনামগঞ্জ Read more

ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি. এম সাহাবউদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। এ Read more

স্বাধীনতা এনেছি যে রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব: মামুনুল হক
স্বাধীনতা এনেছি যে রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, 'স্বাধীনতা এনেছি যে রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব।' Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন