সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যেন রীতিমতো খেলছিল হাতিটি। শুঁড় দিয়ে বাঁয়ে–ডানে কাত করে ফেলছিল অটোরিকশাটি। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর জঙ্গলের পথে হাঁটা ধরে বিশালদেহী হাতিটি। দূর থেকে এ ঘটনার ভিডিও ধারণ করেন এক ব্যক্তি।গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ৫১ সেকেন্ডের এ ভিডিওটিতে দেখা যায়, অটোরিকশাটি দুমড়েমুচড়ে দিয়ে চলে যাচ্ছে খেয়ালি হাতিটি।জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রাঙামাটির কাপ্তাইয়ে নৌবাহিনী সড়কে ঘটনাটি ঘটে। হাতিটি যখন অটোরিকশার পথ আটকায় তখন চালক ভেতরেই ছিলেন। আক্রমণ হতে পারে ভেবে তিনি পালিয়ে রক্ষা পান। বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুকও হাতির আক্রমণের বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশাটির ইঞ্জিনসহ অন্যান্য অংশ ক্ষতি হয়েছে। চালককে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে বলা হয়েছে। বন বিভাগের শর্তের মধ্যে পড়লে ক্ষতিগ্রস্ত চালককে সরকারি সহযোগিতা দেওয়া হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ২৯টি ফাঁকা আসন পূরণের লক্ষ্যে সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।শনিবার (২৩ Read more

কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, প্রাণ হারিয়েছে ৬ জন
কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, প্রাণ হারিয়েছে ৬ জন

কক্সবাজার জেলায় স্বাস্থ্য সংকট আরও গভীর হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ যখন প্রতিদিনই বাড়ছে, ঠিক তখনই ম্যালেরিয়ায় মৃত্যুর মিছিল শঙ্কার নতুন মাত্রা Read more

দেশের ভাল সবকিছু বিএনপির হাতে হয়েছে: ফখরুল
দেশের ভাল সবকিছু বিএনপির হাতে হয়েছে: ফখরুল

দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন। কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল Read more

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হলো ‘রাইড জোবার্গ ২০২৫’
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হলো ‘রাইড জোবার্গ ২০২৫’

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দেশের সবচেয়ে বড় সাইক্লিং ইভেন্ট ‘রাইড জোবার্গ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে Read more

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, জানা গেল সম্ভাব্য তারিখ
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, জানা গেল সম্ভাব্য তারিখ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি Read more

এবার ইরানের পানি পরিশোধন কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
এবার ইরানের পানি পরিশোধন কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্রের পাশাপাশি পানি শোধনাগারও ধ্বংস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন