শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। তার মতে, দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই ব্যর্থতা চোখে পড়ার মতো। যদিও তিনি এখনো সুপার ফোরে যাওয়ার আশা ছাড়ছেন না। তবে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের বিকল্প দেখছেন না জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও, শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হেরে চাপে পড়ে গেছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। দুই ওপেনারতো রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেছিলেন। তবে শেষদিকে ধৈর্য্য আর বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী অনিক। এই দু’জনের বড় জুটিতেই শেষ পর্যন্ত ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে সেই লক্ষ্য লঙ্কানরা অতিক্রম করে হেসে-খেলেই। বল হাতে বোলাররাও ছিলেন অনুজ্জ্বল।এ নিয়ে গণমাধ্যমকে নান্নু বলেন, ‘আমরা এত বাজেভাবে হারব, সেটা কখনো চিন্তাতে আসেনি। পাওয়ার প্লেতেই ম্যাচ আমাদের হাতের বাইরে চলে গিয়েছিল। এরপর স্কোরবোর্ডে ১৪০ রান (১৩৯) যোগ করার পর আমরা যে বোলিং করেছি, এমন হতাশাজনক বোলিং কিন্তু আশা করা যায় না।’তিনি বলেন, ‘আমাদের আত্মবিশ্বাসের ঘাটতি এখানে দেখা দিয়েছে। এগুলো থেকে অনেক কিছু শিক্ষনীয় আছে। এখন টিম ম্যানেজমেন্টকে চিন্তা করতে হবে, কীভাবে পরবর্তী ম্যাচে পরিকল্পনা সাজাবে।’শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও, এখনও সুপার ফোরে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন নান্নু। তবে এর জন্য আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় চান তিনি।তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ আছে। আমাদেরও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আছে। সুতরাং এখনো (সুপার ফোরের) সুযোগ আছে। আফগানিস্তানের বিপক্ষে ভালো রান রেট করে আগাতে হবে।’গ্রুপপর্বে নিজেদের সবশেষ ম্যাচে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে লিটন দাসের দল।   আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেওয়ানগঞ্জে দুই গ্রুপের দ্বন্দ্বে ৯ মাস ধরে রাস্তার সংস্কার কাজ বন্ধ
দেওয়ানগঞ্জে দুই গ্রুপের দ্বন্দ্বে ৯ মাস ধরে রাস্তার সংস্কার কাজ বন্ধ

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে কাঠার বিল-সানন্দবাড়ী সড়কের লংকারচর সকাল বাজার অংশের ৭০ মিটার সংস্কারকাজ দীর্ঘ ৯ মাস Read more

‘চন্দন কাঠ’ ভেবে উৎসুক জনতার ভিড়, না বুঝেই চলছে কেনাবেচা!
‘চন্দন কাঠ’ ভেবে উৎসুক জনতার ভিড়, না বুঝেই চলছে কেনাবেচা!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তের কালজানী নদী হয়ে নাগেশ্বরীর দুধকুমার নদে গত ২ দিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে নৃশংস হামলা, নিহত ১২০
গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে নৃশংস হামলা, নিহত ১২০

গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ১২০ ফিলিস্তিনি। এর অধিকাংশই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ Read more

মস্তিষ্কের ক্ষতিরোধ করবে দৈনন্দিন যে অভ্যাসগুলো
মস্তিষ্কের ক্ষতিরোধ করবে দৈনন্দিন যে অভ্যাসগুলো

মস্তিষ্ক বা মগজ মানবদেহের সবচেয়ে কার্যকরী একটি অঙ্গ। ইংরেজিতে ব্রেন বা গ্রে ম্যাটার বলে। এই মস্তিষ্ক মানবদেহের সিংহভাগ কার্যকলাপই নিয়ন্ত্রণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন