পিরোজপুরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ, কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে পিরোজপুর পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে পিরোজপুর কার্যালয়ে কর্মরতসহ জেলার পার্শ্ববর্তী জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা চাকুরী স্থায়ীকরণ, পদোন্নতি ও নিয়োগ পরীক্ষা বাতিল সহ নানা দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন।এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর সদর অফিসের সিনিয়র ফিল্ড অফিসার মোঃ সুমন হোসেন, সোলার অফিসার কবি আল আমিন, পিরোজপুর সদর কার্যালয়ের সেলফ অফিসার মহিবুল্লাহসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।প্রধান বক্তা সিনিয়র ফিল্ড অফিসার মোঃ সুমন হোসেন বলেন, প্রতিষ্ঠানে ৭৪৭ জন অস্থায়ী কর্মী রয়েছে, সকল অস্থায়ী কর্মীকে আগামী এক সপ্তাহের ভিতর স্থায়ী করতে হবে এবং প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তা কর্মচারীরা প্রমোশন বঞ্চিত রয়েছে তাদের প্রমোশন বাস্তবায়ন করতে হবে। এই দুটি কাজ বাস্তবায়ন না করা পর্যন্ত কোন নিয়োগ  পরীক্ষা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি আগামী ৭ দিনের ভিতরে এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে কর্ম বিরতির সহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে। আমরাই প্রতিষ্ঠানের খারাপ চাই না। তাই এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের পদোন্নতি আগে দিতে হবে তারপরে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। পদোন্নতি না দিয়ে কোনরকম নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল
চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল

আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৮ই Read more

আজকের এই দিন বিশ্বে বড় রকমের উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা
আজকের এই দিন বিশ্বে বড় রকমের উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আজকের এই দিন সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী Read more

যশোরে ৬ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক
যশোরে ৬ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর শহরতলীর দাইতলা ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৭৩৫ গ্রাম ওজনের ৬ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড Read more

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান
আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান

সেনাবাহিনী, ছাত্রজনতা ও নিরীহ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং অবশেষে তার ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন Read more

রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ
রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তদের গুলিতে আরিফ সরদার (৩৫) নামে ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আহত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত Read more

মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন