হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। হোয়াটসঅ্যাপের এই জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে । এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ট্রান্সলেশন সুবিধা। আর এই ট্রান্সলেশন সুবিধা আরও উন্নত করতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এবার চ্যাটে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হবে মেসেজ। সুবিধাটি ব্যবহারকারীর গোপনীয়তা ও সুরক্ষা বজায় রেখে বিভিন্ন ভাষায় যোগাযোগ সহজ করে তুলবে।জানা গেছে, স্বয়ংক্রিয় ভাষা শনাক্তকরণ সিস্টেমে চ্যাট অনুবাদ করার আগে ব্যবহারকারীদের কথোপকথনের ভাষা ম্যানুয়ালি নির্দিষ্ট করে চিহ্নিত করার প্রয়োজন হবে না। নতুন সিস্টেমটি সম্পূর্ণরূপে ব্যবহারকারীর ডিভাইসে ডাউনলোড করা যাবে এমন ল্যাঙ্গুয়েজ প্যাকের মাধ্যমে কাজ করবে।স্থানীয়ভাবে অনুবাদ প্রক্রিয়াকরণের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নিশ্চিত করবে যে কোনো ডেটা বহিরাগত সার্ভারে যেন না যায়। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় রাখবে হোয়াটসঅ্যাপ। এ ছাড়া ব্যবহারকারীদের চ্যাট অনুবাদের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০
মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে স্পিকারের তার থেকে আগুন বেলুনে ছড়িয়ে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে অন্তত Read more

রাজবাড়ীতে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা
রাজবাড়ীতে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা

রাজবাড়ীর গোয়ালন্দে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ (শুক্রবার, ৫ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে Read more

নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (১৬) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে জুয়েল মিয়া (২৮) নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১১ Read more

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১০৪ জনে। সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক Read more

মাভাবিপ্রবির ডিবেটিং সোসাইটির সভাপতি মোহসিন, সম্পাদক জামিরুল
মাভাবিপ্রবির ডিবেটিং সোসাইটির সভাপতি মোহসিন, সম্পাদক জামিরুল

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ক্রিমিনোলজি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন