কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান। খবর বিবিসিরএর আগে, গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় এই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়। সেই হিসেবে আগামী ২৭ এপ্রিল দুই দিনের সরকারি সফরে তার ঢাকায় আসার কথা ছিল।এদিকে, বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু বলা হয়নি। তবে, পাকিস্তানের এই কর্মকর্তার সফর নিয়ে প্রস্তুতি নিচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।জানা গেছে, সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা ছিল। এ নিয়ে এরইমধ্যে আলোচনাও করেছে ঢাকা ও ইসলামাবাদ।উল্লেখ্য, সবশেষ ২০১২ সালে তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশ সফর করেছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র পদ্ধতি: মঈন খান
গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র পদ্ধতি: মঈন খান

বিএনপি দেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফেরাতে চায় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সেটি ফেরাতে Read more

বরগুনায় নির্বাচন অফিসে আগুন, নথিপত্র পুড়ে ছাই
বরগুনায় নির্বাচন অফিসে আগুন, নথিপত্র পুড়ে ছাই

বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও ইলেকট্রনিক Read more

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনে শান্তির জন্য কোনও চুক্তি হবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনে শান্তির জন্য কোনও চুক্তি হবে না: ট্রাম্প

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে যে কোনও সমঝোতা চূড়ান্ত করতে হলে ওয়াশিংটনের অনুমোদনই শেষ কথা— এমনই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি Read more

ভয়াবহ গরমে পানির তীব্র সংকটে ইরান, তেহরানে ছুটি ঘোষণা
ভয়াবহ গরমে পানির তীব্র সংকটে ইরান, তেহরানে ছুটি ঘোষণা

চলমান তীব্র দাবদাহের মধ্যে মারাত্মক পানির সংকটে পড়েছে পশ্চিম এশিয়ার ইরান। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, Read more

যেসব আমলের সওয়াব মৃত্যুর পরও পাওয়া যায়
যেসব আমলের সওয়াব মৃত্যুর পরও পাওয়া যায়

মানুষের সম্পদ তিনটি—দান, নিজের আহারকৃত বস্তু, ব্যবহৃত পোশাক। তা ছাড়া বাকি সম্পদের মালিক তার ওয়ারিশরা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আদম সন্তান Read more

শুল্ক প্রত্যাহারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন
শুল্ক প্রত্যাহারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন

যুক্তরাষ্ট্র ও চীন প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য একে অপরের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করতে সম্মত হয়েছে। বিশ্বের বৃহত্তম দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন