ভারতের উত্তরাখণ্ডের জনপ্রিয় একটি হিন্দু মন্দিরে পদদলনে অন্তত ৭ জন নিহত হয়েছে। এতে আরও ৫৪ জন আহত হয়েছেন। রবিবার (২৭ জুলাই) গভীর রাতে রাজ্যের মনসা দেবী মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ডের পবিত্র শহর হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদদলনের ঘটনায় সাতজনের প্রাণহানি ও বহু ভক্ত আহত হয়েছেন। মন্দিরে যাওয়ার সিঁড়িতে পদদলনের এই ঘটনা ঘটে।মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়। এর ফলে লোকজন হুড়োহুড়ি করে মন্দির থেকে বেরিয়ে আসার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।রাজ্যের গাড়ওয়াল বিভাগের পুলিশ কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানান, পদদলনের আগে মনসা দেবী মন্দিরে বিপুল জনসমাগম হয়েছিল। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আহত ভক্তদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। এছাড়া অন্য অনেক ভক্তকে দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।মনসা দেবী মন্দিরে পদদলনের এই ঘটনায় অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রাজ্য পুলিশ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, মন্দিরের দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।এক বিবৃতিতে তিনি বলেন, ‌‌আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ভারতে ধর্মীয় উৎসবের সময় প্রাণঘাতী দুর্ঘটনা ও পদদলনের ঘটনা প্রায়ই ঘটে।এর আগে, গত জুনে দেশটির উপকূলীয় রাজ্য ওড়িশায় হিন্দু ধর্মাবলম্বীদের এক উৎসবে পদদলনের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন নিহত ও আরও অনেকে আহত হন। তার আগে মে মাসে দেশটির পশ্চিম উপকূলীয় রাজ্য গোয়ায় হাজার হাজার মানুষ জনপ্রিয় এক অগ্নিপদযাত্রায় অংশ নেন। ওই সময় সেখানে পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত হন।এছাড়া চলতি বছরের জানুয়ারিতে উত্তর ভারতের প্রয়াগরাজ শহরে হিন্দুদের বৃহত্তম উৎসব কুম্ভ মেলার সময় পদদলনে অন্তত ৩০ জন নিহত হন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলতলী সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ফুলতলী সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া উপকূলের ফুলতলী সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।বুধবার (৩০ Read more

খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব: খালেদা জিয়া
খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব: খালেদা জিয়া

খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

সিনেট ভবনের সামনে থেকে ঘোষণা হবে ডাকসুর ফল
সিনেট ভবনের সামনে থেকে ঘোষণা হবে ডাকসুর ফল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট গণনা চলছে। আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও Read more

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরের কোনাবাড়ীর নজরদিঘি আমবাগ এলাকায় একটি টিনশেড ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আগুন Read more

পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

৬ ঘণ্টার বেশি সময় সচিবালয়ে অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন