বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে। বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত ১২টার সময় জীবননগর বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালীনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) এবং তার ছেলে তাকের দাস (২৫)। বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বুধবার রাত ১২টার সময় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৬৮নং হতে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর বাসস্ট্যান্ডের পাশে পাকা রাস্তার উপর হতে ভারতীয় নাগরিক পুতুল দাস (৪৯) এবং তার ছেলে তাকের দাসকে (২৫) আটক করে। বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছিলো। আটককৃত ভারতীয় নাগরিকদেরকে জেলার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানীতে বসবাসকারীদের প্রতিদিনই নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট কিংবা শপিংমলে যেতে হয়। কিন্তু কোথাও গিয়ে দেখলেন, সেখানকার সব মার্কেট Read more

কুষ্টিয়ায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
কুষ্টিয়ায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী গাজীকালু-চম্পাবতী মেলা বসানো নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মাঝে পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও Read more

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় Read more

চট্টগ্রাম-১২ আসনে এলডিপিসহ ৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা
চট্টগ্রাম-১২ আসনে এলডিপিসহ ৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ঋণখেলাপির দায়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থী এম. এয়াকুব আলীসহ চারজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। Read more

ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

বরিশালে কৃষকের মাঠে ডায়াবেটিক রোগীর জন্য উদ্ভাবিত ব্রি ধান ১০৫ আবাদে সাফল্য মিলেছে। ভালো ফলন দেখে আশাবাদী কৃষকরা। উপকারী এই Read more

লোহাগাড়ায় বিক্রির সময় পচা মাংস জব্দ
লোহাগাড়ায় বিক্রির সময় পচা মাংস জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্রির সময় ২০ কেজি বাসি ও পচা মাংস জব্দ করা হয়েছে এবং সেগুলো কেরোসিন দিয়ে ধ্বংস করে দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন