চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে দুই সিরিজেরই সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। জানা গেছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনার পর এই পরিবর্তন আনা হয়েছে। তবে ঠিক কি কারণে এ সূচিতে পরিবর্তন আনা হয়েছে তা জানায়নি বোর্ড। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৮, ২০ ও ২৩ অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সূচিতে দ্বিতীয় ওয়ানডের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২০ তারিখের বদলে সেটা অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর।এদিকে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ও দ্বিতীয় ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগের সূচিতে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি হওয়ার কথা ২৬ ও ২৮ অক্টোবর। এখন নতুন সূচিতে ম্যাচ দুটি হবে ২৭ ও ২৯ অক্টোবর। আর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে পূর্ব ঘোষিত ৩১ অক্টোবর। এই সিরিজে ওয়ানডে ম্যাচগুলো হবে ঢাকার মিরপুর স্টেডিয়ামে। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ
উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া একটি রেস্টুরেন্টে Read more

মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান
মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান

শহীদ ওসমান হাদি চেয়েছিলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর Read more

গাজার ক্ষুধার্ত মানুষের জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা
গাজার ক্ষুধার্ত মানুষের জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা

ফিলিস্তিনের গাজার ক্ষুধার্ত মানুষের জন্য বোতলে করে সাগরে খাদ্য ভাসাচ্ছেন মিসরের সাধারণ মানুষ। একজন মিসরীয়কে সাগরে খাদ্য ভাসানোর সময় গাজাবাসীর Read more

৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ Read more

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মাওলানা মরহুম আতিকুর রহমান আবু Read more

গিনেস রেকর্ডে বিশ্বের সর্বকনিষ্ঠ আম্পায়ার ১৪ বছরের রেনিয়ার
গিনেস রেকর্ডে বিশ্বের সর্বকনিষ্ঠ আম্পায়ার ১৪ বছরের রেনিয়ার

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বেলভিল এলাকার ১৪ বছর বয়সী কিশোর রেনিয়ার ভ্যান রেন্সবার্গ বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেট আম্পায়ার হিসেবে গিনেস ওয়ার্ল্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন