খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় শিক্ষার্থী। বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে রাবির সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের ফটকের সামনে এই অনশন কর্মসূচি শুরু করেন তাঁরা।অনশনকারীরা হলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবি শাখার সমন্বয়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মার, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী আতাউল্লাহ, সমাজকর্ম বিভাগের আরিফ আলভি, গণিত বিভাগের মৌসি, ইসলামিক স্টাডিজ বিভাগের আরিফুল ইসলাম ও ইসমাইল হোসেন।‘দফা এক, দাবি এক-কুয়েট ভিসির পদত্যাগ’, ‘স্ট্যান্ড উইথ কুয়েট’, ‘আপস নয়, সংগ্রাম’—এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।সালাহউদ্দিন আম্মার বলেন, ‘৫ আগস্টের ঘটনার পর আমরা পরিবর্তনের আশা করেছিলাম। কিন্তু এখন আমরা দেখছি, একধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পাচ্ছে। কুয়েটের উপাচার্য বহিরাগতদের হামলাকে বৈধতা দিয়ে উল্টো শিক্ষার্থীদের বহিষ্কার করেছেন। তিনি তাঁর পদে থাকার ন্যূনতম যোগ্যতা হারিয়েছেন।’তিনি আরও বলেন, ‘উপাচার্য দাবি করছেন, অধিকাংশ শিক্ষার্থী তাঁর পদত্যাগ চান না। কিন্তু বাস্তবতা হলো সারাদেশের শিক্ষার্থীরা তাঁর পদত্যাগ দাবি করছে। কুয়েটের শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে অনশনে আছেন। তাঁদের অবস্থা অত্যন্ত খারাপ। সরকার এখনো কোনো ব্যবস্থা নেয়নি। এটা এখন কেবল কুয়েটের বিষয় নয়, বরং জাতীয় সংকট।’অনশনকারীরা জানিয়েছেন, কুয়েট উপাচার্য মাসুদ হোসেনকে অপসারণ না করা পর্যন্ত তাঁদের অনশন চলবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব মূলত দুই Read more

পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নারীসহ আহত ৯
পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নারীসহ আহত ৯

সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বেলকুচি Read more

ভারতের ‘রেড লাইন’কে সম্মান করতে হবে, ট্রাম্পকে কড়া বার্তা জয়শঙ্করের
ভারতের ‘রেড লাইন’কে সম্মান করতে হবে, ট্রাম্পকে কড়া বার্তা জয়শঙ্করের

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একইসঙ্গে যেকোনো চুক্তি চূড়ান্ত করতে হলে Read more

শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিস, সেবা নিতে গিয়েও আতঙ্কে মানুষ!
শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিস, সেবা নিতে গিয়েও আতঙ্কে মানুষ!

ঝুকিপূর্ণ জরাজীর্ণ পুরাতন ভবনেই চলছে শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের কাজ। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ ও দেয়াল চুঁইয়ে পানিতে মেঝে Read more

খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা জিয়া Read more

সৌদি পৌঁছেছেন ৩৬ হাজার ১৩ হজযাত্রী, মৃত্যু ৪
সৌদি পৌঁছেছেন ৩৬ হাজার ১৩ হজযাত্রী, মৃত্যু ৪

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরব গেছেন ৩৬ হাজার ১৩ জন হজযাত্রী।বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টা ৫৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন