সেনাবাহিনীকে অবরদ্ধ গাজা দখলের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। এ খবর জানিয়েছে সরকারি অর্থায়নে পরিচালিত ‘আর্মি রেডিও’।ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবে হামাস আংশিকভাবে রাজি হওয়ার পর এই সিদ্ধান্ত আসে।আর্মি রেডিওর সাংবাদিক ডরোন কাদোস বলেন, রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে সামরিক কার্যক্রম ‘সর্বনিম্ন’ পর্যায়ে নামিয়ে কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বলেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, এর বাস্তবিক অর্থ হলো: গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে।শনিবার (০৪ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, হামাস সব জিম্মিকে ছেড়ে দিতে রাজি হওয়ার পর ইসরায়েলও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রথম ধাপের তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার ২০ দফা শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। সময়সীমার কয়েক ঘণ্টা আগে হামাস এক বিবৃতিতে আংশিক সম্মতি জানায়। তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হলেও কিছু শর্ত নিয়ে আরও আলোচনার দাবি করেছে।ট্রাম্প হামাসের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, সংগঠনটি স্থায়ী শান্তির পথে এগোচ্ছে।এর আগে হোয়াইট হাউস প্রকাশিত পরিকল্পনায় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি ফেরত দেওয়া এবং মৃতদের দেহাবশেষ হস্তান্তরের কথা বলা হয়। এর বিনিময়ে ইসরায়েলও গাজার শত শত বন্দিকে মুক্তি দেবে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড
ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

এক বছরের কারাদণ্ড পেয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। বুধবার (৯ Read more

আগামী সপ্তাহে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান: ট্রাম্প
আগামী সপ্তাহে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান: ট্রাম্প

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে Read more

ঘের নিয়ে দ্বন্দ্ব, নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি খুন
ঘের নিয়ে দ্বন্দ্ব, নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি খুন

যশোরের শিল্পশহর নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) এলোপাতাড়ি ও গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার সুন্দলি Read more

মুন্সিগঞ্জে সাড়ে ১৯ লাখ টাকার মাদক ধ্বংস
মুন্সিগঞ্জে সাড়ে ১৯ লাখ টাকার মাদক ধ্বংস

মুন্সিগঞ্জ আদালতে চলমান ১৮টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের Read more

১৭ বছর পর বাংলাদেশে ইতিহাসের সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
১৭ বছর পর বাংলাদেশে ইতিহাসের সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

১৭ বছর পর বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (১১ জুন) লন্ডনে Read more

অকালবৃদ্ধি ঠেকাতে নতুন আশার আলো জাগাল মার্কিন গবেষণা
অকালবৃদ্ধি ঠেকাতে নতুন আশার আলো জাগাল মার্কিন গবেষণা

বয়স শুধু মুখের বলিরেখায় নয়, ধরা পড়ে জিনের গঠনে- এমনটাই বলছেন গবেষকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার-এর একদল বিজ্ঞানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন