জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সরকার দ্বিতীয় আরেকটি ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে এখন কাজ চলমান রয়েছে বলে আজ বুধবার (২৩ এপ্রিল) জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।এখন একটি ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুন আরেকটি ট্রাইব্যুনাল গঠিত হলে বিচার কার্যক্রম আরও তরান্বিত হবে বলে জানায় প্রসিকিউশন।জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম এখন চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যেখানে প্রসিকিউশন টিমে চিফ প্রসিকিউটরসহ মোট ১৭ জন প্রসিকিউটর রয়েছেন। আর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোট তদন্তকারী কর্মকর্তার সংখ্যা বর্তমানে ২৪ জন।প্রসিকিউশনের দেওয়া গত ১০ এপ্রিলের তথ্য অনুযায়ী জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসহ মোট ৩ শতাধিক অভিযোগ জমা পড়েছে। যেখানে ৩৯টির তদন্ত কার্যক্রম (কমপ্লেইন্ট রেজিস্টার অনুসারে) চলমান। তদন্তের প্রাথমিক সত্যতার আলোকে মিস কেইস হয়েছে ২২টি। এসব মিস কেইসে মোট অভিযুক্ত ব্যক্তি ১৪১ জন। যাদের মধ্যে গ্রেফতার রয়েছেন ৫৪ জন আর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ৮৭ জন।চারটি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলাগুলো হলো আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনা, চানখারপুল হত্যাকাণ্ড, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা গুলির ঘটনা ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা।চিফ প্রসিকিউটর জানান, ‘এ সকল মামলায় স্বল্পতম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হতে পারে। তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনাল কর্তৃক গৃহীত হওয়ার সাথে সাথেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে।’সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্ররা। এ সংক্রান্ত হাইকোর্টের এক রায়কে কেন্দ্র করে ফুঁসে ওঠে ছাত্রসমাজ। একপর্যায়ে তা গণআন্দোলনে রূপ নেয়। এ আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে হত্যা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে। টানা ৩৬ দিনের ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দীর্ঘ প্রায় ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতন হয়। আন্দোলন নির্মূলে পরিচালিত মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় বাঁশঝাড় থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
বাঘায় বাঁশঝাড় থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলা সদরের টেলিফোন এক্সচেঞ্জ ভবনের পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের গর্ত থেকে নিখোঁজ এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।রবিবার Read more

ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েন হবে না
ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েন হবে না

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, সংঘাত-পরবর্তী স্থিতিশীলতা নিয়ে আলোচনার জন্য তিনি গাজা সফর করেছেন। শনিবার সামাজিক যোগাযোগ Read more

জবিতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
জবিতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্টিট কানেক্টের যৌথ সহোযোগিতায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।বৃহস্পতিবার (৯ Read more

যে কারণে দিতি ‘বাবা’ ডাকতেন নায়ক রাজ্জাককে
যে কারণে দিতি ‘বাবা’ ডাকতেন নায়ক রাজ্জাককে

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। গ্ল্যামার ও অভিনয় দক্ষতার সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন দর্শকের প্রিয় মুখ। Read more

৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আভাস
৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই Read more

বেরোবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
বেরোবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (১৩ এপ্রিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন