মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। গতকাল বুধবার (৫ নভেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে বিভিন্ন দেশের শ্রমিকদের অভিবাসন আইনের নানা অনিয়মের অভিযোগে আটক করা হয়।রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটককৃতদের মধ্যে ১৬৩ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার নাগরিক, যাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। প্রায় ৪ ঘণ্টার অভিযানে মোট ২১৯ জন বিদেশি শ্রমিককে যাচাই করা হয়, যার মধ্যে ১৮৪ জনকে আটক করা হয়।পরিচালক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়—যেখানে অনুমতি ছাড়া কাজ করা ও বৈধ পরিচয়পত্র ছাড়া অবস্থান করার অভিযোগ ওঠে।তিনি বলেন, অভিযান চলাকালে কিছু বিদেশি শ্রমিক বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের আড়ালে এবং কারখানার পণ্যের স্তূপের মধ্যে লুকিয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করা হয়।আটককৃতদের নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা চলছে।কেনিথ তান আরও জানান, আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন প্রবিধান ১৯৬৩ অনুসারে বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে, বৈধ পাস ও ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ ভিসায় থাকা এবং অনুমোদনবিহীনভাবে কাজ করা।অভিযানটি ইমিগ্রেশন বিভাগের চলমান তৎপরতার অংশ, যার লক্ষ্য মালয়েশিয়ার শ্রমবাজারে অননুমোদিত বিদেশি শ্রমিকদের সংখ্যা হ্রাস করা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
রাজধানীতে ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীর বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব‍্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টা ৫০ মিনিটের Read more

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণ ও হোয়াইট হাইসের উদ্যোগে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন সামিটে যোগ দিয়ে উদ্বোধনী Read more

মহানবী (সা.)-এর জীবনাদর্শ সবার জীবনকে আলোকিত করুক: রাষ্ট্রপতি
মহানবী (সা.)-এর জীবনাদর্শ সবার জীবনকে আলোকিত করুক: রাষ্ট্রপতি

আজ আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের (মৃত্যু) পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই Read more

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য Read more

খুলনায় বিষাক্ত ‘দেশি মদ’ পানের পর ৫ জনের মৃত্যু
খুলনায় বিষাক্ত ‘দেশি মদ’ পানের পর ৫ জনের মৃত্যু

খুলনা নগরীর বয়রা শেরের মোড় এলাকায় ‘দেশি মদ' পানের পর চার জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে গুরুতর অবস্থায় তাদের খুলনা Read more

চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামের (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন