ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। একইসঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে ২টি ড্রোন হামলাও চালানো হয়েছে।শুক্রবার (২২ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।  ইয়াহিয়া সারি দাবি করেন, এই অভিযানে ‘ফিলিস্তিন ২’ ধরনের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে এবং সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।তিনি বলেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে যে এই ক্ষেপণাস্ত্র হামলা শত্রুদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যার ফলে লাখ লাখ ইসরাইলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে।’ইয়াহিয়া সারি বলেন, ‘এই অভিযান নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের (হামাস) সমর্থনে এবং ইহুদিবাদী সরকারের গাজায় গণহত্যা ও খাদ্য সামগ্রী অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।’তিনি আরও বলেন, ‘ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন ইউনিট জাফা এবং আশকেলনের অধিকৃত এলাকায় ইহুদিবাদী সরকারের অবস্থান লক্ষ্য করে দুটি ড্রোন ব্যবহার করে আরও দুটি অভিযান পরিচালনা করেছে, যা ইসরাইলের সামরিক এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে বলে জানিয়েছে বাহিনী।’সারি বিবৃতিতে ফিলিস্তিনিদের উদ্দেশে বলেন, ‘আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেন আপনাদের পাশে থাকবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় অবৈধ ডিজেল মজুদ ভ্রাম্যমান আদালতের জরিমানা
নেত্রকোনায় অবৈধ ডিজেল মজুদ ভ্রাম্যমান আদালতের জরিমানা

নেত্রকোনায় জ্বালানি সংকটের মধ্যে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমান Read more

আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারী
আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে Read more

ইবি’র ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ 
ইবি’র ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের Read more

ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান ভেনেজুয়েলার প্রেসিডেন্টের
ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান ভেনেজুয়েলার প্রেসিডেন্টের

ভেনেজুয়েলার সামরিক বিমানগুলো যদি মার্কিন বাহিনীর জন্য বিপদ ডেকে আনে, তবে সেগুলো গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Read more

সামিরার আগাম জামিন নিতে হাইকোর্টে স্বামী ইশতিয়াক
সামিরার আগাম জামিন নিতে হাইকোর্টে স্বামী ইশতিয়াক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা হকের আগাম জামিন নিতে হাইকোর্টে তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ। Read more

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে নানি–নাতনিসহ তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন