নাটোরের সিংড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা তিনজনই বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।মঙ্গলবার (২২ এপ্রিল) গোপন সংবাদের ভিক্তিতে দিবাগত রাত নয়টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।তবে এ ঘটনাটি ঘটেছিল গত ১৮ মার্চ বিকেল ৫টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কলম বাজার এলাকায়। জানা গেছে, উপজেলার কলম বাজারে প্রকাশ্য দিবালোকে নাইস প্রামাণিক নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার কাছ থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গত মাসেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর পিতা।অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদ এর ভিক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সিংড়া ক্যাম্পের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত করিম, আলমগীর ও রুবেলকে গ্রেফতার করে সিংড়া থানায় সোপর্দ করে।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, তাদের আটক করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।উল্লেখ্য: আটককৃত ব্যক্তিরা শীর্ষ অপরাধীদের তালিকাভুক্ত। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ডাকাতির মতো ১৪টির উপরে মামলা চলমান রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাসের আগেই স্বামী শিক্ষক, জাল সনদে বিএড স্কেল স্ত্রীর
পাসের আগেই স্বামী শিক্ষক, জাল সনদে বিএড স্কেল স্ত্রীর

পাস করার আগে নিয়োগ পেয়ে ২৮ বছর ধরেই জয়পুরহাটের কালাইয়ের আঁওড়া উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক (ধর্ম) পদে চাকরি করে আসছেন Read more

আ.লীগকে নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি: ফখরুল
আ.লীগকে নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১০ ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে ‘গণহত্যা Read more

পঞ্চগড়ে সীমান্ত পাড়ি দেওয়ার আগে নারীসহ আটক ৩
পঞ্চগড়ে সীমান্ত পাড়ি দেওয়ার আগে নারীসহ আটক ৩

পঞ্চগড়ে ৫৬ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে।মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৮টার Read more

অ্যাকশনএইডে চাকরির সুযোগ, বেতন দেড় লাখ
অ্যাকশনএইডে চাকরির সুযোগ, বেতন দেড় লাখ

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্যাম্প ম্যানেজমেন্ট বিভাগে  ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। Read more

গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে
গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক সাধারণ Read more

সিএইচসিপি হেনা আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
সিএইচসিপি হেনা আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে মেঘলাল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হেনা আক্তারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি নিজের মনমতো অফিস করেন। এছাড়াও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন