পঞ্চগড়ে ৫৬ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে।মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার ভিতরগড় বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৭৪৪/৪-আর হতে প্রায় ১৪০ গজ ভেতরে পোকলাভিটা নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিতরগড় বিওপির একটি আভিযানিক দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্চানিমবাড়ী গ্রামের মৃত উপেনের ছেলে শ্রী রাম (৩৫), তার স্ত্রী শ্রী চন্দনা রাণী (৩৩) এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চান্দুরী গ্রামের মনাব্বরের ছেলে মো. শামীম (৩২)।জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন যে, তারা একাধিক দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশের উদ্দেশ্যে ৪৯ হাজার টাকায় চুক্তি করেছিলেন। তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৭৬০ টাকা, দুটি বাটন মোবাইল ফোন এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পঞ্চগড় সদর থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ট্রোকের রোগীর জন্য প্রথম ৪ ঘণ্টা গোল্ডেন আওয়ার
স্ট্রোকের রোগীর জন্য প্রথম ৪ ঘণ্টা গোল্ডেন আওয়ার

বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো স্ট্রোক। বিশ্বজুড়ে প্রতিদিন লাখো মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। পরিসংখ্যান বলছে—প্রতি মিনিটে বিশ্বের ৩০ জন Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার তিন ধর্মের উপাসনাস্থলের উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার তিন ধর্মের উপাসনাস্থলের উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো তিন ধর্মীয় সম্প্রদায়ের জন্য নির্মিত উপাসনাস্থলের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকালে Read more

শিশুমেলা থেকে এনবিআর কার্যালয় ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
শিশুমেলা থেকে এনবিআর কার্যালয় ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীর শেরেবাংলা নগর থানার শিশুমেলা থেকে আগারগাঁও রোডের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয় ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ Read more

জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’
জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপি যেসব অভিযোগ এনেছে সে বিষয়ে আপাতত মন্তব্য করতে রাজি হননি আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ সোমবার Read more

How to Use the Melbet Free Spin Promo Code – Claim, Verify & Play on Any Device
How to Use the Melbet Free Spin Promo Code – Claim, Verify & Play on Any Device

What Is a Free Spin Promo Code?How to Claim Your Free Spins on MelbetStep‑by‑step registrationVerification and code entryUnderstanding Wagering Requirements Read more

রাশিয়ার ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র উড়ল ১৪ হাজার কিমি
রাশিয়ার ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র উড়ল ১৪ হাজার কিমি

সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া।রাশিয়ার শীর্ষ জেনারেল ও সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন