বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১০ ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার’ দাবি জানিয়েছিলাম।তিনি বলেন, ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকালেও তার হাতে দেওয়া পত্রে আমরা ‘পতিত ফ্যাসীবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল তাদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার’ দাবি জানিয়েছি।রোববার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।মির্জা ফখরুল বলেন, আলোচনায় আমরা স্পষ্ট করে বলেছিলাম যে, আইনি প্রক্রিয়াতেই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত। বিভিন্ন সভা, সমাবেশে ও আলোচনায় আমরা আমাদের এসব দাবি বার বার উত্থাপন করেছি। উল্লেখযোগ্য যে, আমরা প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বলেই বিগত ফ্যাসিবাদী সরকার পতনের আগ মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল বিএনপি।তিনি বলেন, আমরা আনন্দিত যে বিলম্বে হলেও গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচারকার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।ফখরুল বলেন, প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চালনাকারী, ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে আমরা সঠিক বলে মনে করি। তবে, আমাদের দাবি মেনে আগেই এ সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না। ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে মনে রাখবে বলে আমরা আশা করি।তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিও ক্রমাগত উপেক্ষিত হওয়ায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সে ব্যাপারে সচেতন হওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যালয় ভবনে গোয়াল ঘর! পাঠদান ব্যাহত
বিদ্যালয় ভবনে গোয়াল ঘর! পাঠদান ব্যাহত

বরগুনার আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে গোয়াল ঘর তৈরি করে গরু-মহিষ লালন পালন করা হচ্ছে। এতে বিদ্যালয়ের Read more

ইরান যুদ্ধ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক ভারতের
ইরান যুদ্ধ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক ভারতের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং তার জেরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিতিশীলতা ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার (২৫ Read more

যে শর্তে জামিন পেলেন গায়ক নোবেল
যে শর্তে জামিন পেলেন গায়ক নোবেল

ডেমরা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Read more

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনের মৃত্যু
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনের মৃত্যু

নীলফামারীতে ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।বুধবার Read more

সমুদ্রে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া
সমুদ্রে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ অভিযান দল সমুদ্রপথে অনুপ্রবেশ ঠেকাতে যৌথ মহড়া পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ Read more

‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের
‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত ঘেঁষে অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অবৈধ অভিবাসী শনাক্ত, আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন