নতুন নীতিমালা অনুযায়ী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন সরকারি বিপণন সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ।বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর আর্মি গলফ ক্লাবে ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।ফয়সল আজাদ বলেন, নতুন নীতিমালা অনুযায়ী টিসিবির পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেয়া হবে। যার জন্য নতুন আবেদনকারী ও পুরাতন ডিলারদের জেলা প্রশাসকের (ডিসি) অফিস থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। ১ জুলাই থেকে নতুন ডিলারের মাধ্যমে আবার কাজ শুরু করবে টিসিবি।তেলসহ টিসিবির প্রয়োজনীয় পণ্য সরাসরি টিসিবি আমদানি করবে জানিয়ে তিনি আরও বলেন, এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। এক পরিবারে একাধিক কার্ড থাকায় অটোমেটিকভাবে অনেকে বাদ পড়েছে। তবে ফ্যামিলি কার্ডধারী অনেকের পরিচয় নিয়ে জটিলতা আছে তা জুনের মধ্যে নিরসনে কাজ করছে টিসিবি।আর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছে টিসিবি, লাভের জন্য নয়। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে টিসিবি একা নয়, তার জন্য সবাইকে সঙ্গে থাকতে হবে। সিন্ডিকেটসহ সবকিছুর মধ্যেই টিসিবি তার লক্ষ্যে পৌঁছে যাবে, আটকানো যাবে না।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
x
x

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করে‌ছে মা‌র্কিন দূতাবাস
ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করে‌ছে মা‌র্কিন দূতাবাস

ঢাকার মা‌র্কিন দূতাবাস ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করেছে। বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছে দূতাবাস।গতকাল সোমবার (৩০ মার্চ) দূতাবাসের এক Read more

রাজশাহীতে বিদেশি অস্ত্র-বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার, আটক ১
রাজশাহীতে বিদেশি অস্ত্র-বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার, আটক ১

রাজশাহী নগরীর একটি বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় মুনতাসিরুল আলম Read more

নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ
নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ

এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক Read more

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদের জামাত
সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদের জামাত

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের একটি অংশ প্রতি বছরের মতো এবারও একদিন Read more

ইসরাইলকে ফুটবল থেকে বহিষ্কারের আহ্বান জাতিসংঘ দূতের
ইসরাইলকে ফুটবল থেকে বহিষ্কারের আহ্বান জাতিসংঘ দূতের

ইসরাইলকে ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তার দবি, গাজায় ইসরাইল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন