নরসিংদীর শিবপুর উপজেলার বৈলাব গ্রামে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধা মা শামসুন্নাহার (৭০)। শনিবার (৩ মে) রাতে এ ঘটনা ঘটে। রবিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত ছেলে জাবের হোসেনকে (২৮) আটক করে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরও জাবেদকে বাড়িতে ধূমপান করতে দেখা যায়। তার এই নির্লিপ্ত আচরণে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নূরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন একজন মাদকসেবী। তার বড় ভাই প্রবাসী। বাড়িতে মা ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। শনিবার দিবাগত রাতের কোনো একসময় জাবের হোসেন মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মাকে হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিলেন জাবের। মৃত মায়ের একটি হাত ভাঙাসহ মাথায় জখমের চিহ্ন পেয়েছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভেতরে তার মাকে দরজার হাতলে আটকিয়ে হত্যা করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোরবানিকে মহিমান্বিত ও গরিববান্ধব করার আহ্বান প্রধান উপদেষ্টার
কোরবানিকে মহিমান্বিত ও গরিববান্ধব করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোরবানিকে সুন্দর, ত্যাগের মহিমায় মহিমান্বিত করে গরিববান্ধব করে তোলার আহ্বান জানিয়েছেন।শুক্রবার (০৬ জুন) সন্ধ্যা ৭টায় Read more

ইন্টারনেটে বিয়ের আগে কী কী খোঁজেন মেয়েরা
ইন্টারনেটে বিয়ের আগে কী কী খোঁজেন মেয়েরা

বিয়ের আগে মেয়েরা ইন্টারনেটে নানান বিষয়ে উত্তর খুঁজতে থাকেন। তারা  কোন কোন বিষয়ে সবেচেয়ে বেশি সন্ধান করেন, কী বলছে সাম্প্রতিক Read more

গোয়ালন্দে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার
গোয়ালন্দে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার (০৮ আগস্ট) ভোররাতে ভুক্তভোগী তরুণীর বাবা গোয়ালন্দ Read more

দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইরান, নিহত বেড়ে ১০
দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইরান, নিহত বেড়ে ১০

ইরানে দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে সহিংসতা আরও তীব্র আকার ধারণ করেছে। এ ঘটনায় গতকাল ইরানি Read more

রাখাইন রাজ্যে গোলাগুলি, বিকট শব্দে আতঙ্কিত সীমান্তবাসী
রাখাইন রাজ্যে গোলাগুলি, বিকট শব্দে আতঙ্কিত সীমান্তবাসী

কক্সবাজার টেকনাফের নাফনদীর ওপারের মিয়ানমারে রাখাইন রাজ্যে দু'পক্ষের গোলাগুলির ভেসে আসা বিকট শব্দে এপার সীমান্তের বাড়িঘর গুলো কাঁপছে। দু'পক্ষের নিক্ষেপ Read more

গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে
গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন