খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি এবং ভিসির পদত্যাগের দাবিতে  অনশন শুরু করেছে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টার দিকে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে এ  অনশন কর্মসূচি শুরু হয়। ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, একটা ব্যক্তিগত দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছে। তার প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা যে অনশনের ডাক দিয়েছে তার পূর্ণ সম্মতি জানিয়ে আজকে আমাদের এই অনশনে বসেছি এবং ভিসি মাসুদের পদত্যাগ করতে হবে। কুয়েটের শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত অনশনে থাকবে আমরাও ততক্ষণ অনশনে থাকব।অন্তর্বতী সরকারকে বলতে চাই এটা একটা রক্তের উপর দাড়ানো সরকার, বিপ্লবের মাধ্যমে এই সরকার গঠন হয়েছে। যদি ছাত্রদের, সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাহিরে গিয়ে  দায়বদ্ধতার জায়গা থেকে কোনো সিদ্ধান্ত না নেয় অনীহা প্রকাশ করে সেক্ষেত্রে তাদের থাকার কোনো দরকার নেই। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থী মাইনুল ইসলাম বলেন, আজ থেকে দুই মাস আগে কুয়েট শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের প্রতি একটি স্বারক লিপি দিয়েছিল। সরকারের যদি স্বদ ইচ্ছা থাকতো তাহলে খুব সুন্দরভাবে এর একটা সমাধান করত কিন্তু সরকার এটা করেনি বরং নির্লজ্জভাবে যারা ভিক্টিম তাদেকেই উল্টো বহিষ্কার করেছে। এটা শিক্ষার্থীদের প্রতি একের পর এক জুলুম করা হচ্ছে  আমরা মূলত তার  বিরুদ্ধে এখানে অনশনে বসেছি। সেখানকার  ভিসি মাসুদের পদত্যাগ চাচ্ছি। সে যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আমরা এখানে অনশন করব। একটা কথা স্মরণ করে দিতে চাই একটা আসনে আঁকড়ে ধরে থাকার যে টেনডেন্সি তা ফ্যাসিস্ট হাসিনার ছিল জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিস্ট আমরা চাই না। এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুর সাফারি পার্কে জিরাফ আর নেই, একে একে নিভে গেল প্রাণ
গাজীপুর সাফারি পার্কে জিরাফ আর নেই, একে একে নিভে গেল প্রাণ

গাজীপুর সাফারি পার্কে সর্বশেষ জিরাফ মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এর মাধ্যমেই জিরাফশূন্য হয়ে পড়েছে পার্কটি। টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ Read more

পত্রিকা: ‘নেপথ্যে ক্ষমতাচ্যুত আ.লীগের ইন্ধন’
পত্রিকা: ‘নেপথ্যে ক্ষমতাচ্যুত আ.লীগের ইন্ধন’

আজ বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য, Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক বিকেলে
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক বিকেলে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন। এতে চলমান রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা হবে।রবিবার Read more

ধামইরহাটে জোড়া লাগানো সেই জমজ শিশুদের মৃত্যু
ধামইরহাটে জোড়া লাগানো সেই জমজ শিশুদের মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলার জোড়া লাগানো সেই আলোচিত জমজ শিশুরা মারা গিয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন Read more

টিকটকার হুর-ই জান্নাতের স্বামী তোহা কারাগারে
টিকটকার হুর-ই জান্নাতের স্বামী তোহা কারাগারে

ফেসবুক ও টিকটকে জুয়ার বিজ্ঞাপনের প্রমোশন করার অভিযোগে দায়ের করা প্রতারণার মামলায় টিকটকার হুর-ই জান্নাতের স্বামী টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠানোর Read more

ফিফপ্রো’র বর্ষসেরা একাদশ প্রকাশ, নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ
ফিফপ্রো’র বর্ষসেরা একাদশ প্রকাশ, নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ

২০০৫ সাল থেকে প্রতি বছর প্রকাশিত ফিফপ্রো বর্ষসেরা একাদশে প্রথমবারের মতো স্থান পেল না কোনো ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইন খেলোয়াড়।বিশ্বজুড়ে প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন