গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভা কর্তৃক নির্ধারিত অটো রিকশার ভাড়া চার্ট দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট স্থানে টাঙানো ছিল। এতে যাত্রী ও চালকদের মধ্যে স্বচ্ছতা বজায় থাকত, যাত্রীদের হয়রানি থেকে কিছুটা রেহাই মিলত। তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, পৌর এলাকার সেই ভাড়া চার্টটি অজ্ঞাতভাবে ‘উধাও’ হয়ে গেছে।চার্ট না থাকায় এখন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বেড়েছে। ফলে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।স্থানীয় বাসিন্দারা জানান, ভাড়া চার্ট থাকাকালে নির্দিষ্ট হারে ভাড়া আদায় হতো। এখন অনেক চালক ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। এতে করে যাত্রা ব্যয় বেড়ে গেছে, চালকদের সঙ্গে বাকবিতণ্ডাও তৈরি হচ্ছে।এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে। খুব দ্রুতই পুনরায় ভাড়া চার্ট টাঙানোর ব্যবস্থা করা হবে।কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, পৌরসভার নাগরিকদের হয়রানি বা বাড়তি ভোগান্তি আমরা চাই না। নির্ধারিত ভাড়া চার্ট অপসারণের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি খুব দ্রুত নতুনভাবে চার্ট টাঙানো হবে যাতে করে যাত্রীরা সঠিক ভাড়া জানতে পারেন হয়রানি থেকে রক্ষা পান।জনসাধারণের দাবি, পৌর কর্তৃপক্ষ যেন দ্রুত এই উদ্যোগ বাস্তবায়ন করে জনস্বার্থে স্বচ্ছ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ
৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জকসুর প্রধান নির্বাচন কমিশনার Read more

নবজাতক শিশুকে বিক্রি করে দিল দুই নানি
নবজাতক শিশুকে বিক্রি করে দিল দুই নানি

স্বামী পরিত্যক্ত মেয়েকে নিয়ে একই ঘরে থাকেন মা। সাথে দুই বছর বয়সী নাতি। অভাবের সংসারে মা-মেয়ে দুজনই জীবন চালান ভিক্ষা Read more

টাঙ্গাইলের যৌনপল্লী যেন মাদকের নিরাপদ আশ্রয়স্থল
টাঙ্গাইলের যৌনপল্লী যেন মাদকের নিরাপদ আশ্রয়স্থল

প্রায় ২শ বছরের পুরনো টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপাড়া যৌনপল্লী। এখানে প্রায় ৮শ ঘরে প্রায় পাঁচ শতাধিক   যৌন কর্মীর বসবাস। দেহ Read more

ফুলবাড়ীতে পাঁচ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ীতে পাঁচ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ Read more

মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক
মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

খ্যাতনামা সংগীতশিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার Read more

ভোলায় অপহরণ মামলার দুই আসামি গ্রেপ্তার
ভোলায় অপহরণ মামলার দুই আসামি গ্রেপ্তার

ভোলার তজুমদ্দিনে অপহরণ এবং চুরি মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার কাজিকান্দি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন