রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২ দিনে সাড়ে ৪ হাজার মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।ডিএমপির ট্রাফিক সূত্রে জানা গেছে, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১টি বাস, দুটি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি অটোরিকশা ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৪৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২৯টি বাস, ১৫৫টি ট্রাক, ১৪৫টি কাভার্ডভ্যান, ১৭৪টি সিএনজি ও ৫৫৮টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ৩৯৭টি মামলা হয়েছে।ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ছয়টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি অটোরিকশা ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩৯টি বাস, ৩৩ টি ট্রাক, ৫৮ টি কাভার্ডভ্যান, ১২২টি সিএনজি অটোরিকশা ও ৭৬২টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ৩০৫টি মামলা হয়েছে।অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ১৩টি বাস, সাতটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি অটোরিকশা ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৩টি মামলা হয়েছে।ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০টি বাস, আটটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫৫ টি সিএনজি অটোরিকশা ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৩৫১টি মামলা হয়েছে।ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, তিনটি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১০১ টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে।ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ১২টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে মোট ৬৬৫টি গাড়ি ডাম্পিং ও ২১৩টি গাড়ি রেকার করা হয়েছে।গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ জানুযারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাউখালীতে বাঁশের সাঁকো ধসে পড়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ
কাউখালীতে বাঁশের সাঁকো ধসে পড়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাংগাশিয়া খালের ওপর নির্মিত বাঁশ ও সুপারি গাছের তৈরি সাঁকো ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। Read more

সাত কলেজের ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট
সাত কলেজের ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার Read more

অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান নতুন পোপের
অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান নতুন পোপের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে হামাসের হাতে বন্দি ইসরাইলি নাগরিকদের মুক্তির আহ্বান জানিয়েছেন তিনি। রয়টার্স Read more

তেহরানে মোসাদের গোপন ড্রোন কারখানা শনাক্ত
তেহরানে মোসাদের গোপন ড্রোন কারখানা শনাক্ত

ইরানের নিরাপত্তা বাহিনী রাজধানী তেহরানের উপকণ্ঠে একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে একটি গোপন ড্রোন এবং বিস্ফোরক তৈরির কারখানার খোঁজ পেয়েছে, Read more

তথ্য গোপন করে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ, বরাদ্দ স্থগিত
তথ্য গোপন করে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ, বরাদ্দ স্থগিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় তথ্য গোপন করে নীতিমালা পরিপন্থীভাবে অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বরাদ্দ স্থগিত করা হয়েছে।স্থগিত হওয়া ওই Read more

আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মচারীদের চাকরী স্থায়ীকরন, ঠিকাদার প্রথা বাতিল ও টেন্ডার জটিলতা নিরসনসহ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন