নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়িতে ঢুকে ছাত্রলীগের এক নেতা ও তার বাবা-চাচাকে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা৷ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর তিনটার দিকে এনায়েতনগরের মুসলিমনগর এলাকায় ছাত্রলীগ নেতা মো. শেখ তালহার বাড়িতে আক্রমণ করে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা৷ তালহাকে বাড়িতে পেয়ে মারধর করে এরপর তালহা ও তার বাবা মো. কামাল (৫৫) ও চাচা মো. জামালকে (৪৮) পুলিশে সোপর্দ করে তারা৷ তালহাদের বাড়িতে আক্রমণ ও তাদেরকে গ্রেফতারের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা যায়, এনায়েতনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুম, এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের নেতা আকাশ, যুবদল কর্মী বাবু, হীরাসহ ২০-২৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে তালহাদের বাড়িতে অবস্থান করছে৷ এসময় তালহাকে মারধর করে তারা৷ একপর্যায়ে তালহা ও তার বাবা-চাচাকে পুলিশের কাছে তুলে দেয় তারা৷ পুলিশ তাদেরকে গাড়িতে তোলার পরেও আটক ব্যক্তিদের উপর হামলা চালাতে দেখা যায় যুবদলের ওই নেতাকর্মীদের৷ ওই ঘটনার পরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷ নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রলীগ নেতা তালহার পরিবার৷ এই বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা তিন ব্যক্তিকে ধরে পুলিশের কাছে দিয়েছে। আটকরা আওয়ামী লীগের রাজনীতি করতেন কি না, তা এখন আমরা নিশ্চিত নই। এ বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে পৌর অব্যবস্থাপনায় পরিবেশ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে
গৌরনদীতে পৌর অব্যবস্থাপনায় পরিবেশ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বরিশাল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা গৌরনদী। অথচ এই এলাকার পরিবেশ বর্তমানে চরম দূষণের শিকার হচ্ছে পৌরসভার Read more

হাদীর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
হাদীর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা বিএনপি এবং এর অঙ্গ Read more

বকশীগঞ্জে সংবাদ করতে গিয়ে হুমকির শিকার সাংবাদিকরা
বকশীগঞ্জে সংবাদ করতে গিয়ে হুমকির শিকার সাংবাদিকরা

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি, হেনস্থা ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বগারচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ। শনিবার (২২ Read more

বাঘায় জামায়াত কর্তৃক ছাত্রদল নেতার উপর হামলা, প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বাঘায় জামায়াত কর্তৃক ছাত্রদল নেতার উপর হামলা, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় জামায়াত শিবির কর্তৃক ছাত্রদল নেতার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫ টায় Read more

দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!

দীর্ঘ ১৪ বছর পর ভারত তিন দিনের ভারত সফরে এসেছেন লিওনেল মেসি। এ সফরের শেষ গন্তব্য হিসেবে দেশটির রাজধানী দিল্লিতে Read more

ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন