ঠাকুরগাঁও শহরের ঐতিহাসিক কাচারী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন বহুতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বর্তমান দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দেশে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। রুলার সরকার না থাকায় আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা মসজিদ নির্মাণের মতো কাজে এগিয়ে আসেন, তারা নানা সমস্যার মধ্যে আছেন। এ অবস্থায়  এই মসজিদ পুনঃনির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে। তবুও আমি বিশ্বাস করি, যেহেতু আল্লাহর ঘরের কাজ, আল্লাহর সাহায্যে আমরা এই কাজ শেষ করতে পারবো।তিনি আরও বলেন, এই মসজিদের সঙ্গে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। যখন আমি ঠাকুরগাঁও হাই স্কুলে পড়তাম, তখন আমরা ছাত্ররা লাইন ধরে এসে এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলাম। ইট বহন করেছি, বস্তা তৈরি করেছি। সেই স্মৃতি এখনো মনে আছে। আজকে এই কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, যদিও আমি মনে করি, একজন বিশিষ্ট আলেমকে দিয়ে এই উদ্বোধন করানোই উপযুক্ত হতো। তবুও আপনারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।মির্জা ফখরুল বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করবো যেন এই মসজিদের পূর্ণনির্মাণ কাজ শেষ করতে পারি। এ জন্য অর্থ সংগ্রহসহ বিভিন্ন দিক থেকে অনেক দৌড়ঝাঁপ করতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না থাকলেও আমি বিশ্বাস করি, মানুষের আন্তরিক প্রচেষ্টায় এই কাজ শেষ করা সম্ভব। কেউ অর্থ দিয়ে, কেউ পরামর্শ বা বুদ্ধি দিয়ে যেন এই ইবাদতের কাজে অংশ নেন, সেই আহ্বান জানাই।তিনি আরও স্মরণ করেন, তখন মির্জা রুহুল আমিন, মির্জা সাদিকুল ইসলাম, মাওলানা তুমিজ উদ্দিনসহ আমাদের সেই সময়কার বিশিষ্টজনেরা এই মসজিদ নির্মাণে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা তাঁদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।এ সময় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি অ্যাডভোকেট মির্জা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুল হক চৌধুরী, মসজিদ নির্মাণ কমিটির আহ্বায়ক ডা. আবু খয়রুল কবির, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোদাচ্ছের হোসেন, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ হাফেজ মো. রশিদ আলম আব্দুস সালাম এবং মসজিদের খতিব আলহাজ্ব খলিলুর রহমান।উল্লেখ্য, প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের কাচারী জামে মসজিদ। এই বহুতল ভবনের মসজিদটি জেলার অন্যতম প্রধান ধর্মীয় ও স্থাপত্যিক কেন্দ্র হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা
২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা

আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে জানানো হবে।মঙ্গলবার (২২ Read more

২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতকে দেখছেন না গাঙ্গুলি!
২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতকে দেখছেন না গাঙ্গুলি!

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য দলে জায়গা পাওয়া সহজ হবে না Read more

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

জয়পুরহাট সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মিঠু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) বিকেল ৩টার দিকে উপজেলার Read more

নবজাতক শিশুকে বিক্রি করে দিল দুই নানি
নবজাতক শিশুকে বিক্রি করে দিল দুই নানি

স্বামী পরিত্যক্ত মেয়েকে নিয়ে একই ঘরে থাকেন মা। সাথে দুই বছর বয়সী নাতি। অভাবের সংসারে মা-মেয়ে দুজনই জীবন চালান ভিক্ষা Read more

জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, শিশু ৫৩
জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, শিশু ৫৩

গত জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৪৩টি। এতে প্রাণ ঝরেছে ৪১৮ জনের এবং আহত হয়েছেন ৮৫৬ জন। নিহতদের মধ্যে নারী Read more

নবীনগরে ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নবীনগরে ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

“শিক্ষা চাই, রাজনীতি নয়”, “রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন