কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিড়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোকারিম মিয়া (২০) উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিড়ার ভিটা এলাকার ফারুক মিয়ার ছেলে। ঘটনার পর তাঁর চাচা বাবুল মিয়া পলাতক।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে বাড়ির উঠানে বাবুল মিয়া ও তাঁর ভাতিজা মোকারিমের মধ্যে হাওরে মাছ ধরা নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ধারালো ছুরি নিয়ে মোকারিমকে আঘাত করেন বাবুল মিয়া। এ সময় গুরুতর আহত হন মোকারিম। আহত অবস্থায় মোকারিমকে স্বজনেরা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।নিহত মোকারিমের আরেক চাচা মো. হারুন মিয়া জানান, মাছ ধরা নিয়ে সামান্য ঝগড়া হয়েছিল। হঠাৎ করেই বাবুল আর মনির ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। আমি মাঝখানে পড়ে রক্ষা করতে গিয়ে আহত হই। হত্যাকারী যে হোক আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে, অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র বিক্রির অভিযোগ
২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র বিক্রির অভিযোগ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ Read more

ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন
ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে ৭ দিনের জন্য। আগামী ১২ ফেব্রুয়ারির ভোট Read more

হোয়াটসঅ্যাপে হবে অটো অনুবাদ মেসেজ
হোয়াটসঅ্যাপে হবে অটো অনুবাদ মেসেজ

হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। হোয়াটসঅ্যাপের এই জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে । এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে Read more

বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টির আভাস

দুদিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে Read more

রুশ তেল কেনা বন্ধে রাজি হয়েছেন মোদি: ট্রাম্প
রুশ তেল কেনা বন্ধে রাজি হয়েছেন মোদি: ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ Read more

ভুয়া সনদে চাকরি, হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও!
ভুয়া সনদে চাকরি, হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও!

শিক্ষকতার মতো পবিত্র পেশায় যোগ দিতে যেখানে মেধা, যোগ্যতা ও সততা থাকা প্রধান শর্ত, সেখানে জাল বা ভুয়া সনদ ব্যবহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন