ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৮ মে) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার থেকে শুরু হয়ে চাকসু কলার ঝুপড়ি হয়ে প্রক্টর অফিস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন।এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘বিচারের নামে টালবাহানা বন্ধ কর’  ‘দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রদল একাট্টা’—ইত্যাদি স্লোগান দেন।বিক্ষোভ সমাবেশে চবি ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন। বক্তব্যে নেতৃবৃন্দ সাম্যের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ঢাবির মেধাবী ছাত্র সাম্যকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা আমাদের ছাত্র রাজনীতির জন্য কলঙ্ক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।তিনি বলেন, এই হত্যাকাণ্ড প্রমাণ করে দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা নিরাপদ না, ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে  নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবী জানাচ্ছি। পাশাপাশি দেশের সকল শিক্ষাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সাম্য হত্যার চারদিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনো নির্বিকার। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো।চবি ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন বলেন, সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায় স্বীকার করে পদত্যাগের দাবি জানাই। শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিরাপদ পদচারণ নিশ্চিত করতে হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে এলজিইডি ভবনে আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র
দিনাজপুরে এলজিইডি ভবনে আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর পাঁচটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভবনটির দ্বিতীয় Read more

মাগুরায় খালের পানিতে ডুবে তিন কন্যা শিশু মারা গেছে
মাগুরায় খালের পানিতে ডুবে তিন কন্যা শিশু মারা গেছে

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পানিতে ডুবে তিন কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে স্থানীয় একটি Read more

টাঙ্গাইলে চায়ের দোকানে জ্ঞানের এক আলোকছটা
টাঙ্গাইলে চায়ের দোকানে জ্ঞানের এক আলোকছটা

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে চলতে পৃথিবীটা ক্যাবল আর স্যাটেলাইটে আবদ্ধ। সেই ধারাবাহিকতায় শহর থেকে গ্রামে পৌঁছে গেছে ইন্টারনেট আর Read more

আলফাডাঙ্গায় জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ
আলফাডাঙ্গায় জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধার জমি থেকে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ উঠেছে।শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার শিরগ্রাম-গড়ানিয়া Read more

আমতলীতে বজ্রপাতে কৃষক নিহত, পরিবারে শোকের ছায়া
আমতলীতে বজ্রপাতে কৃষক নিহত, পরিবারে শোকের ছায়া

বরগুনার আমতলীতে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে বেল্লাল খাঁন (৩০) নামের এক কৃষক নিহত হয়েছেন। রবিবার (০১ জুন) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন