নাটোরের সিংড়া পৌর শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার ফেস্টুন অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা শুরু করছে সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।সোমবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিংড়া পৌরসভার উপজেলা চত্বর থেকে বাসস্ট্যান্ড হয়ে চলনবিল গেইট পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয়।পৌর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া রায়হান কবির বলেন, সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলামের নির্দেশনা মোতাবেক আমরা এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত করছি। পৌর শহরের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চলছে।এদিকে সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌন্দর্য নষ্ট করে শহরে পোস্টার-ব্যানার লাগালে জরিমানা করা হবে ইতিমধ্যে নিয়মভঙ্গ কারী কৃষাণ হুন্ডা শোরুমকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।অবৈধ ব্যানার-পোস্টার অপসারণের বিষয়ে ইউএনও আরো বলেন, পৌর শহর থেকে সব ব্যানার-পোস্টার অপসারণ করা হবে। পোস্টার-ব্যানার লাগালে জরিমানা করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে ৩ মাসের সন্তানকে নদীতে ফেলে হত্যা করলো মা
শিবচরে ৩ মাসের সন্তানকে নদীতে ফেলে হত্যা করলো মা

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর ঘটনায় এক মা তার তিন মাস বয়সী কন্যা শিশুকে নদীতে ফেলে হত্যা করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার Read more

খালেদা জিয়ার দোয়া নেওয়ার ইচ্ছা ছিল হাদির, এখন দুইজনই আছেন এভারকেয়ারে
খালেদা জিয়ার দোয়া নেওয়ার ইচ্ছা ছিল হাদির, এখন দুইজনই আছেন এভারকেয়ারে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছ থেকে দোয়া নেওয়ার ইচ্ছা ছিল ঢাকা-৮ আসনের Read more

ইসরাইলয়ে ক্ষেপণাস্ত্র হামলা মধ্য দিয়ে যুদ্ধে যোগ দিল হুথি
ইসরাইলয়ে ক্ষেপণাস্ত্র হামলা মধ্য দিয়ে যুদ্ধে যোগ দিল হুথি

অবশেষে ইরান যুদ্ধে যোগ দিলো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। আজ শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র Read more

বার বার মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, এ পর্যন্ত আটক হয়নি কেউ
বার বার মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, এ পর্যন্ত আটক হয়নি কেউ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে Read more

শ্রীনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
শ্রীনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সেলিম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে উপজেলার Read more

Lonkero Casino app – turvallisuusopas suomalaisille pelaajille
Lonkero Casino app – turvallisuusopas suomalaisille pelaajille

Lonkero Casino – Käyttäjäopas Lonkero Casino appiin Miksi valita Lonkero Casino app? Lonkero Casino app on suunniteltu suomalaisille pelaajille, jotka Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন