অবশেষে ইরান যুদ্ধে যোগ দিলো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। আজ শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে লড়াই শুরু করেছে গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরাইলের।গতকাল শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের পর ইয়েমেনের রাজধানী সানায় এক সমাবেশে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান-সমর্থিত হুথিদের সমর্থকরা স্লোগান দেয়। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার ফলে দক্ষিণ ইসরাইলের বিয়ারশেবা ও আশপাশের শহরগুলোতে সাইরেন বেজে ওঠে এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ইরান যুদ্ধে ইয়েমেন থেকে এটিই প্রথম হামলা বলে নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার পর তা প্রতিহত করতে দ্রুত ব্যবস্থা নেয়া হয়। ২০২৩ সালের ৭ অক্টোবরে ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরাইলি আকস্মিক হামলা চালায়। প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যার যুদ্ধ শুরু করে ইসরাইল। ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে এক মাস পর নভেম্বর থেকে ইসরাইল এবং সমুদ্রপথে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে হুথি গোষ্ঠী। এরপর তারা ইসরাইলের দিকে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে, যার জবাবে ইসরাইল ইয়েমেনে হুতি অবস্থান লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায়। এতে বেশ কয়েকজন হুথি নেতাসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হন। ২০২৫ সালের অক্টোবর মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে হুথিরা ইসরাইলের ওপর হামলা বন্ধ করে। এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইলি-মার্কিন আগ্রাসন শুরু হলে আবারও হুঙ্কার দেয় হুথি। সংঘাতের প্রায় এক মাসের মাথায় নতুন করে ইসরাইলে হামলার মাধ্যমে যুদ্ধে সক্রিয়ভাবে জড়িত হওয়ার ইঙ্গিত দিল গোষ্ঠীটি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিতরণ লাইন সংযোগ ও উন্নয়ন কাজের জন্য আজ কুড়িগ্রামের দুই উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২৭ Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (২৬ আগস্ট) অন্তর্বর্তী প্রশাসন অধ্যাপক এ কে Read more

মনোনয়ন পরিবর্তনের দাবিতে আবারও ট্রেন আটকিয়ে হিরণ সমর্থকদের বিক্ষোভ
মনোনয়ন পরিবর্তনের দাবিতে আবারও ট্রেন আটকিয়ে হিরণ সমর্থকদের বিক্ষোভ

ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে টানা চার দিন ধরে বিক্ষোভ করছে মনোনয়নবঞ্চিত Read more

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা কাইয়ুম মণ্ডল গ্রেপ্তার
গাইবান্ধায় ছাত্রলীগ নেতা কাইয়ুম মণ্ডল গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকার বিরোধী তৎপরতা ও জামায়াত অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পীরজাদা আবু Read more

টিভিতে আজকের খেলা (২৫ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৫ আগস্ট)

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ নিউক্যাসলের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। অপরদিকে, ইউএস ওপেনে আজ কোর্টে নামবেন কার্লোস আলকারাজ। রয়েছে লা Read more

দেশে ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন