মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।১৫ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৭ টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় । বিষয়টি নিশ্চিত করেছেন, মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।ককটেল বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাতটা ৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়েছে।প্রত্যক্ষদর্শী কয়েকজন রিকশাচালক ও পথচারী জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেউথাগামী একটি সিএনজি থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়। এতে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, “ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”উল্লেখ, এই নিয়ে মোট তিন দিন মানিকগঞ্জ শহরের কয়েকটি স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ হলেও পুলিশ কাউকে আটক করতে পারে নাই। যা নিয়ে জনমনে রয়েছে আতঙ্ক।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০
মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে স্পিকারের তার থেকে আগুন বেলুনে ছড়িয়ে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে অন্তত Read more

সাবেক প্রোটিয়া তারকাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইতালির
সাবেক প্রোটিয়া তারকাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইতালির

ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইতালি। আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির Read more

যেকোন সময় পাকিস্তানের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন
যেকোন সময় পাকিস্তানের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনার মধ্যে যেকোন সময় ছোড়া হতে পারে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র। করাচির উপকূলে দেশটির বিশেষ অর্থনৈতিক Read more

চকরিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আড়াই লাখ টাকা লুট
চকরিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আড়াই লাখ টাকা লুট

কক্সবাজারের চকরিয়ায় নিজের বসতবাড়িতে ঢুকে আব্দুর রহিম (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একইসঙ্গে ঘর থেকে লুট করে Read more

রাজধানীর দুই সড়কে পাইপলাইনের কাজ করবে ওয়াসা, তীব্র যানজটের শঙ্কা
রাজধানীর দুই সড়কে পাইপলাইনের কাজ করবে ওয়াসা, তীব্র যানজটের শঙ্কা

রাজধানীতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে পাইপলাইন সম্প্রসারণের কাজ শুরু করবে ঢাকা ওয়াসা। ওয়াসার বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় প্যাকেজ-৩.১ এর (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন