খুব শিগগিরই রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হতে যাচ্ছে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।রোববার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ মন্তব্য তিনি। এ সময় তিনি সবাইকে ঐক্যের আহ্বান জানান।ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেন, ‘খুলনায় আজকে সকাল ৭টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যতো যাচ্ছে, আওয়ামী লীগের মিছিলের সারি ততো বড় হচ্ছে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ।’তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগের ফেরানো কেউ থামাতে পারবে না।আওয়ামী লীগ কোন ছোট শক্তি নয়। যদি আওয়ামী লীগকে ছোট ভেবে ধাক্কা দিবেন না মনে করেন, তাহলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দিবে তখন সকলে পিষ্ট হয়ে যাবেন।’সবশেষে সবাইকে ঐক্যের আহ্বান জানিয়ে রাশেদ লিখেন, ‘সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট। আওয়ামী লীগ ফিরতে পারলে, রবে না কিছু অবশিষ্ট।’আজ রোববার সকালে খুলনা শহরতলীর জিরোপয়েন্ট এলাকা থেকে এ ঝটিকা মিছিল বের হয়। এর কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ হয়। এতো দ্রুত মিছিলটি শেষ হয়েছে যে মিছিলকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।৫ আগস্টের পতনের পর থেকে খুলনায় আওয়ামী লীগের এটিই প্রথম মিছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান: মোজতবা খামেনি
তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান: মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দাবি করেছেন, তুরস্ক বা ওমান-কে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি ইরান বা তাদের Read more

স্কুলে ভর্তিতে লটারি শুরু, ফল জানা যাবে যেভাবে
স্কুলে ভর্তিতে লটারি শুরু, ফল জানা যাবে যেভাবে

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি চলছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার পর Read more

ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল
ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২ দলের এই টুর্নামেন্টে ইউরোপিয়ান ক্লাবগুলোর ওপর রীতিমতো ছড়ি ঘোড়াচ্ছে লেতিন আমেরিকান Read more

বাংলাদেশিসহ সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করল কুয়েত
বাংলাদেশিসহ সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করল কুয়েত

হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন কুয়েতি, দুইজন বাংলাদেশি Read more

রাজধানীতে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টান, নারীর মৃত্যু
রাজধানীতে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টান, নারীর মৃত্যু

রাজধানীর তুরাগ এলাকায় মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারী ভেনেটি ব্যাগ টান দিলে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামের এক Read more

বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল
বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল

বিদেশে থাকা প্রবাসীদের জন্য অফশোর (ওবিইউ) ব্যাংকিংয়ে সেবার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন