আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে নারী পোশাক শ্রমিক মোছাঃ রোকসানা আক্তার (২৫) কে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। খবর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।রবিবার (২০ এপ্রিল) আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোস্তফা কামাল পোশাক শ্রমিক নিহতের বিষয়ে নিশ্চিত করেন। তবে ঘটনার পর থেকে স্বামী বাবুল আক্তার পলাতক রয়েছে। প্রাথমিক ভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তারা দুজনে টংগাবাড়ি কালাম মাদবরের বাসায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। পুলিশ জানান, আশুলিয়ার টংগাবাড়ি কালাম মাদবরের বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে দুজন বাসা ভাড়া করে থাকতো। সকালে রুমের ভিতর আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে কক্ষের ভিতর পোশাক শ্রমিক রোকসানার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোস্তফা কামাল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে হত্যার পর কাপর দিয়ে পেঁচিয়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় তার স্বামী। আশেপাশের মানুষ আগুন নিভিয়ে পুলিশকে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে হত্যার পর আলামত নষ্ট করার জন্য আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল। গলায় ধারালো অস্ত্রের আঘাত চিহ্ন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েল বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের’ দিকে ঠেলে দিচ্ছে: রাশিয়া
ইসরায়েল বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের’ দিকে ঠেলে দিচ্ছে: রাশিয়া

ইসরায়েল ইরানে হামলার মাধ্যমে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নিরাপত্তায় গুরুতর হুমকি সৃষ্টি করেছে। পাশাপাশি বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের’ দিকেও ঠেলে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই Read more

জুমার দিন মুসলমানদের কাছে শ্রেষ্ঠ যেসব কারণে
জুমার দিন মুসলমানদের কাছে শ্রেষ্ঠ যেসব কারণে

জুমার দিন বা শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির মর্যাদা ও তাৎপর্য অনেক। ফজিলতের কারণে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের Read more

পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার
পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, চীন সফরে আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া এখন আমাদের প্রধান অগ্রাধিকার। Read more

ব্যাংকঋণের পাহাড়ে দাঁড়িয়ে ভোটের মাঠে বিএনপির দুই প্রার্থী
ব্যাংকঋণের পাহাড়ে দাঁড়িয়ে ভোটের মাঠে বিএনপির দুই প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থী গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের Read more

কুয়াকাটায় পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কুয়াকাটায় পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কুয়াকাটায় বাদল মোল্লা নামের এক পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের নেতাদের বিরুদ্ধে। রবিবার Read more

বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে দায়িত্ব নিতে পেরে গভীর আনন্দ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, বাংলাদেশ এমন একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন