পাঁচ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত নিতে বিএনপির সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন।আজ রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় সংসদ ভবনের এলডি হলে আলোচনায় যোগ দেবে বিএনপির প্রতিনিধিদল।এর আগে, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রস্তাবনা নিয়ে প্রথম দিনের আলোচনায় অংশ নেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল। এরও আগে গত ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাবনা জমা দেয় বিএনপি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের কর্মীসভায় নিষিদ্ধ সংগঠনের নেতা
জামায়াতের কর্মীসভায় নিষিদ্ধ সংগঠনের নেতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের কর্মী সভায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে দেখা গেছে। এমনই একটি ছবি মঙ্গলবার (১৭ জুন) ফেসবুকে পাওয়া যায়।উল্লাপাড়া Read more

ইরানের কারাগারে ইসরায়েলি হামলায় তদন্তের আহ্বান অ্যামনেস্টির
ইরানের কারাগারে ইসরায়েলি হামলায় তদন্তের আহ্বান অ্যামনেস্টির

ইরান ও ইসরায়েল যুদ্ধে তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের প্রাণঘাতী হামলার ঘটনায় যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইরানি কর্তৃপক্ষের Read more

যমুনা সেতুতে ট্রাক-দুধবাহী গাড়ির সংঘর্ষে এক ঘণ্টা যানজট
যমুনা সেতুতে ট্রাক-দুধবাহী গাড়ির সংঘর্ষে এক ঘণ্টা যানজট

সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে পরপর তিনটি ট্রাকের সংঘর্ষে দীর্ঘ ১ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়েছিল। এতে যমুনা সেতুর Read more

ইনজুরি থেকে ফিরেই গোল-অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
ইনজুরি থেকে ফিরেই গোল-অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

মাংসপেশির চোটের কারণে দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। আরও বেশ কিছু ম্যাচ তাকে ছাড়াই খেলার শঙ্কায় ছিল ইন্টার মায়ামি। Read more

ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক
ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে করা বিক্ষোভের পাশ থেকে খেলনা পিস্তলসহ এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন