সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের কর্মী সভায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে দেখা গেছে। এমনই একটি ছবি মঙ্গলবার (১৭ জুন) ফেসবুকে পাওয়া যায়।উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। সেই অনুষ্ঠানে অতিথিদের পাশেই ছিলেন উল্লাপাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন। জাকারিয়া বজ্রাপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।২০২০ সালের ১৮ সেপ্টেম্বর উল্লাপাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার। সেই কমিটিতে জাকারিয়া হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। জাকারিয়া বিগত সময়ে ছাত্রলীগের সক্রিয় রাজনীতি করায় বিভিন্ন দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছে। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের সাংসদ তানভীর ইমামের সাথে ছিলো বেশ সখ্যতা।অভিযোগ উঠেছে, জাকারিয়া হোসেন ৫ আগস্ট সরকার পতনের পর দল পরিবর্তন করে জামায়াতের লোকজনের সাথে সখ্যতা গড়ে তুলেছে।গত ১২ জুন উল্লাপাড়া সদর ইউনিয়নের বজ্রাপুর বাজারে ৮ ও ৯ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্রলীগ নেতা জাকারিয়ার উপস্থিতির একটি ছবি ফেসবুকে পাওয়া গেলে আলোচনা ওঠে, নিষিদ্ধ সংগঠনের নেতা শিবিরে যোগাযোগ করল কিনা?এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন বলেন, তার বাবা ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর রোকন ও পল্টন থানার কর্মপরিষদের সদস্য। তার বাবা ঈদে বাড়িতে এসে তাকে জামায়াতের কর্মী সভায় নিয়ে গিয়েছিলেন, তবে তিনি দাবি করেন শিবিরে যোগদান করেননি। এছাড়াও তিনি ছাত্রলীগ করেছেন, তবে বর্তমানে ছাত্রলীগ করেন না।উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর বলেন, তিনি সেই সভায় উপস্থিত ছিলেন, তবে জাকারিয়া তাদের দলে যোগদান করেননি। কিভাবে জাকারিয়া সেখানে উপস্থিত হয়েছে, বিষয়টি তার জানা নেই।এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা সদস্য সচিব মেহেদী হাসান বলেন, সম্প্রতি উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেন নামে একজনের উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ও নীতিবিচ্যুতিমূলক। বিশেষ করে জুলাই বিপ্লবে উল্লাপাড়া ছাত্রলীগের দমনমূলক ভূমিকা ও জনগণের বিরুদ্ধে অবস্থানের পর, এমন একজনকে জামায়াতের মঞ্চে দেখা যাওয়া রাজনৈতিক আদর্শ ও নৈতিকতার বিপর্যয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন – সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, গণবিরোধী ও দমননীতির পক্ষের কোনো ব্যক্তিকে গ্রহণযোগ্যতা দেওয়া মূল্যবোধের পরিপন্থী। আমরা এ ধরনের রাজনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ জানাই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১ জুন বাজারে আসছে নতুন নোট
১ জুন বাজারে আসছে নতুন নোট

গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১ জুন Read more

দলীয় প্যাডে শৃঙ্খলা কমিটি করে ফের সমালোচনায় বিএনপি নেতা
দলীয় প্যাডে শৃঙ্খলা কমিটি করে ফের সমালোচনায় বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির নামে দলীয় প্যাড ব্যবহার করে ২৯ জনের নাম লিখে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিম্ন Read more

গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে জলিলের বাড়িতে যুবতীর অনশন 
গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে জলিলের বাড়িতে যুবতীর অনশন 

বরিশালের গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসীর বাড়িতে এক যুবতী (২০) অনশন করেছে। সোমবার (১৬ জুন) সকাল থেকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের Read more

বিদ্যালয়ের জায়গা দখল করে রাস্তা ও কালভার্ট নির্মাণ, জানেনা কেউই
বিদ্যালয়ের জায়গা দখল করে রাস্তা ও কালভার্ট নির্মাণ, জানেনা কেউই

মাদারীপুরের কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের ৩নং রাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জায়গা দখল করে রাস্তা ও কালভার্ট নির্মাণ করার অভিযোগ Read more

বদলে যাচ্ছে মোংলা বন্দর, আমদানি-রপ্তানিতে রেকর্ড
বদলে যাচ্ছে মোংলা বন্দর, আমদানি-রপ্তানিতে রেকর্ড

অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় চলতি অর্থবছরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বেড়েছে। বেড়েছে কনটেইনারসহ মেশিনারিজ Read more

‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও তীব্র নিন্দা
‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও তীব্র নিন্দা

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন