ইরান ও ইসরায়েল যুদ্ধে তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের প্রাণঘাতী হামলার ঘটনায় যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইরানি কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী ইসরায়েলের নিশ্চিত করা ওই হামলায় ৭৯ জন নিহত হয়েছে। কারাগারের প্রাশাসনিক ভবনের একাংশ এতে ধ্বংস হয়। রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত এ উচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগারে রাজনৈতিক বন্দি ও বিদেশি নাগরিকরা আটক রয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। মানবাধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলি হামলাটিকে ‘ইচ্ছাকৃত ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি জানায়, ‘এ হামলার ঘটনাটিকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত।’যাচাই করা ভিডিও ফুটেজ, স্যাটেলাইট চিত্র ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে অ্যামনেস্টি জানায়, ‘এভিন কারাগারে ইসরায়েলি সেনাবাহিনীর একাধিক বিমান হামলায় বহু বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছে। কারাগার কমপ্লেক্সজুড়ে ছয়টিরও বেশি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ তাদের মতে, এভিন কারাগারকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনার মতো কোনো প্রমাণ মেলেনি।ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্যে ইসরায়েল ১৩ জুন ইরানি লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালায়। সেই অভিযানের অংশ হিসেবে এভিন কারাগারে ২৩ জুন এ হামলা চালানো হয়। এ হামলার শিকারদের মধ্যে প্রশাসনিক কর্মী, রক্ষী, বন্দি ও দেখতে আসা আত্মীয়স্বজনের পাশাপাশি আশপাশের বাসিন্দারাও ছিল।হামলার সময় কারাগারে দেড় থেকে দুই হাজার বন্দি ছিল। তাদের মধ্যে তিন বছর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক হওয়া সেসিল কোহলার ও জ্যাক পারি নামের দুই ফরাসি নাগরিকও ছিলেন। তবে তারা আহত হননি ও বর্তমানে তাদের অন্য স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে তাদের পরিবার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির
দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রবিবার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক Read more

ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ
ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‌‘রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যারা ধর্মের নামে জান্নাতের Read more

চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম
চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম

ভোলার চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে অস্ত্রধারী আবুল হোসেন।রবিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে Read more

জানাজাস্থলে খালেদা জিয়ার মরদেহ
জানাজাস্থলে খালেদা জিয়ার মরদেহ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজাস্থলে নেওয়া হয়েছে। বুধবার দুপুর ২টা ২৫ মিনিটে লাল-সবুজ পতাকায় Read more

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায় বিক্রি হবে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) Read more

উপদেষ্টা আসিফ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা আসিফ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

যথাযথ আইনী প্রক্রিয়া মেনেই উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তবে তার ভুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন