জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা  ইউনিয়নের কাউনিয়ারচর মাষ্টার পাড়ায়  গাছ কাটার সময় আরেক গাছের  সাথে ধাক্কা লেগে গাছ থেকে পড়ে নজরুল ইসলাম (৩২) নামের  এক  শ্রমিকের মৃত্যু হয়েছে।শনিবার ( ১৯ এপ্রিল) সকালে মৃত নজরুল ইসলাম  দেওয়ানগঞ্জ  উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকিরচর গ্রামের নুরু মিয়ার ছেলে।  স্থানীয় সূত্র জানায়, কাঠের বেপারী আবুল হোসেনের কয়েকটি গাছ কাটার জন্য যায় পশ্চিম  মাষ্টার  পাড়া গ্রামে যায় গাছ কাটা শ্রমিক নজরুল ইসলাম। সঙ্গীদের নিয়ে সকাল থেকে গাছ কাটছিলেন তিনি। এক পর্যায়ে তিনি একটি গাছে উঠে ডাল কাটার সময় অন্য একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। পরে গুরুতর আহত নজরুল ইসলামকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিম সময়ের কন্ঠস্বর কে জানান , নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-তুরস্ক
সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-তুরস্ক

অমীমাংসিত সমস্যার সমাধান এবং নতুন উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ ও তুরস্ক। সেই লক্ষ্যে Read more

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কৃত, বিমানবন্দরে গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কৃত, বিমানবন্দরে গ্রেপ্তার

ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জের বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঢাকার হযরত Read more

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ, প্রতীকের সিদ্ধান্ত ইসির
জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ, প্রতীকের সিদ্ধান্ত ইসির

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে কোনো Read more

ত্রিশালে মিলছে না বোরো ধানের ন্যায্য মূল্য
ত্রিশালে মিলছে না বোরো ধানের ন্যায্য মূল্য

ময়মনসিংহের ত্রিশালে চলতি বোরো মৌসুমে বোরো ধান কাটার ধুম লেগেছে। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় Read more

নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি
নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি

  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার জটিলতায় পদবঞ্চিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৯ জন শিক্ষক প্রভাষক পদ থেকে Read more

গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’
গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’

গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ পরিবেশে শেষ হয়েছে। মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন