জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংবিধান সংশোধনে গণভোটসহ একগুচ্ছ প্রস্তাব রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠকে সরকার ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে বলে জানান তিনি।  বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে নাহিদ ইসলাম বলেন, মোটা দাগে ক্ষমতার ভারসাম্য, সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতার কাঠামো, সাংবিধানিক যে নিয়োগগুলো রয়েছে যেমন প্রধান বিচারপতি, নারীর ক্ষমতায়ন ও বিচারক বিভাগের স্বাধীনতা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে এনসিপি। এছাড়া, পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন এখনও জমা দেওয়া হয়নি; এই বিষয়টি নিয়েও উদ্বেগ জানানো হয়েছে।তিনি বলেন, আরও যা নিয়ে আলোচনা হয়েছে, তা হলো প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চাই। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। ইলেক্টোরোল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের একটা ধারণা দেওয়া হয়েছে। এছাড়া, বিরোধীদল থেকে স্পিকার দিতে হবে বলেও প্রস্তাব রাখা হয়েছে বলে জানান এনসিপির আহ্বায়ক। নাহিদ ইসলাম বলেন, স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করতে হবে। নির্বাচন কমিশনের মাধ্যমে এটা পরিচালনা হবে। তিনি বলেন, জাতীয় সংবিধানিক কাউন্সিলের ফরমেশন নিয়ে আলোচনা হয়েছে। সাংবিধানিক কাউন্সিল সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ পদ সেগুলোর নিয়োগ দেবে। ১০০ আসনে প্রতিযোগিতার মাধ্যমে নারী আসনে নির্বাচন হবে।সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাবের ব্যাপারে এনসিপির আহ্বায়ক বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে। সংসদে অধিক ভোট পেলেও গণভোটে যেতে হবে। এছাড়া, সংবিধানের মূলনীতির প্রয়োজন আছে কি না, সেই প্রশ্ন আমরা রেখেছি। বাহাত্তর পরবর্তী দলীয় যে মূলনীতিগুলো সংবিধানে প্রবেশ করানো হয়েছে, সেগুলোকে বাদ দিতে হবে।তবে আজ সম্পূর্ণ আলোচনা হয়নি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আলোচনা চলমান থাকবে। আলোচনার কোনো বিকল্প নেই। আমার আলোচনার পথ খোলা রেখেছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবো। যদিও রাজনৈতিক সমঝোতার বিষয়টি কোনো দলীয় আকাঙ্ক্ষা পূরণের জন্য নয়। জনগণের সামনেই পরিষ্কার করতে হবে, আমরা পুরাতন রাষ্ট্র কাঠামোতে ফিরব কি না।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে নিহতের সংখ্যা ৪৫০ জনেরও বেশি
ইরানে নিহতের সংখ্যা ৪৫০ জনেরও বেশি

ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪৫২ জন এবং ৬৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস Read more

ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস
ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে Read more

পর্যটনে গিয়ে নিখোঁজ, ফিরল নিথর দেহ
পর্যটনে গিয়ে নিখোঁজ, ফিরল নিথর দেহ

একদিন পেরিয়ে গেছে দুর্ঘটনার—কিন্তু তখনও কিছুই জানত না পরিবার। ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. গালিব (২২) মঙ্গলবার Read more

কালিয়ায় চিত্রা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ নবগঙ্গা নদী থেকে উদ্ধার
কালিয়ায় চিত্রা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ নবগঙ্গা নদী থেকে উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর নবগঙ্গা নদী থেকে Read more

দেশের বাজারে কমল সোনার দাম
দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি Read more

অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে নার্সের টিকটক
অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে নার্সের টিকটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রত্যাশা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে এক নার্সের টিকটক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন