চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি বন্য হাতি হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেছে শিকারিরা। বুধবার (৯ এপ্রিল) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের জলদী রেঞ্জের পাইরাং বিটের আওতাধীন চেচুরিয়ার মনুমার ঝিরি নামক এলাকার একটি সংরক্ষিত বনাঞ্চলে ৭ থেকে ৮ বছর বয়সী পুরুষ হাতিটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।স্থানীয়দের অভিযোগ, চেচুরিয়ার মনুমার ঝিরি নামক এলাকায় ওই হাতিটি কয়েকদিন ধরে মৃত অবস্থায় পড়ে থাকলেও বন বিভাগ কোনও ব্যবস্থা নেয়নি।এদিকে অভিযোগ অস্বীকার করে জলদী রেঞ্জের রেঞ্জার শাহ আলম বলেন, ‘হাতিটির শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হাতিটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এটির পিঠে ও বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতিটিকে দুই বা তিন দিন আগে হত্যা করা হতে পারে।’এদিকে এই ঘটনাটি আবারও এই অঞ্চলে হাতি শিকারের ঘটনা সামনে এসেছে। শুধু চট্টগ্রাম অঞ্চলে কমপক্ষে ১০২টি বন্য হাতি মারা গেছে গত এক দশকে। বন বিভাগের অধীনস্ত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্য অনুসারে, এরমধ্যে ১৬টি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, আর পাঁচটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।বন্যপ্রাণী বিভাগ জানিয়েছে, ৫৩টি হাতি ‘বার্ধক্যজনিত জটিলতা’ বা হৃদরোগের মতো ‘প্রাকৃতিক কারণে’ মারা গেছে। কমপক্ষে ১৭টি দুর্ঘটনায় মারা গেছে, বাকি মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি। এই সময়ের মধ্যে, এই অঞ্চলে মানুষ-হাতির সংঘাতে ৪৪ জন মারা গেছে। কিন্তু হাতি হত্যায় মাত্র ১৮টি মামলা দায়ের করা হয়েছে।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা নিশ্চিত করে যে শিকারিরা হাতিটিকে হত্যা করার পর প্রাণিটির দাঁত ও নখ কেটে নিয়ে গেছে।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা
চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা

কারও চাকরি করার জন্য নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্যই মানুষের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ Read more

শার্শায় কুড়া মেশানো গো-খাদ্য বিক্রির অভিযোগ
শার্শায় কুড়া মেশানো গো-খাদ্য বিক্রির অভিযোগ

যশোরের শার্শায় ধানের কুড়া ও নিম্নমানের আটার সঙ্গে ভূষি মিশিয়ে গো-খাদ্য তৈরী করে বাজারজাত করার পাশাপাশি বিক্রির হিড়িক পড়েছে। এতে Read more

কমলনগরে নড়বড়ে কাঠের সেতু, জনদুর্ভোগে ২৫ হাজার মানুষ
কমলনগরে নড়বড়ে কাঠের সেতু, জনদুর্ভোগে ২৫ হাজার মানুষ

লক্ষ্মীপুরের কমলনগরে এক হাজারের অধিক শিক্ষার্থী ও ২৫ হাজারের বেশী মানুষ চরম দুর্ভোগে রয়েছে। মাত্র তিন কিলোমিটার রাস্তার মধ্যে একটি Read more

হাপরের ফোঁসফাঁস ও হাতুড়িপেটার শব্দে মুখর কামারশালা
হাপরের ফোঁসফাঁস ও হাতুড়িপেটার শব্দে মুখর কামারশালা

আগামী ৭ জুন মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। তাই এই ঈদকে সামনে রেখে এখন Read more

স্বামী মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
স্বামী মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী

সোমবার ঘোষিত বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের নাম না থাকায় মনোনয়ন বাতিলের দাবিতে Read more

বাসচালককে মারধরের ঘটনায় খুলনার রূপসা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বাসচালককে মারধরের ঘটনায় খুলনার রূপসা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

বাগেরহাটের কাটাখালি এলাকায় বাসচালক বাচ্চুকে মারধর করেছে মাহিন্দ্র শ্রমিকরা। এর প্রতিবাদে খুলনার রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন