বিদেশ থেকে পাঠানো অর্থ যেসব জেলার ব্যাংকের শাখাগুলোতে বেশি এসেছে, তাদের চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ৯ মাসের (জুলাই-মার্চ) তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে প্রবাসী আয়ের শীর্ষে রয়েছে ঢাকা জেলা। দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে চট্টগ্রাম ও কুমিল্লা। অবশ্য দেশের আটটি বিভাগের মধ্যে চট্টগ্রামের ছয় জেলাই রয়েছে প্রবাসী আয়ের শীর্ষ দশের তালিকায়। এই বিভাগের মোট ১১টি জেলার মধ্যে চট্টগ্রাম রয়েছে শীর্ষ তালিকার দ্বিতীয়তে। এছাড়া শীর্ষে আছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর। তবে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে একই বিভাগের রাঙামাটি জেলায়।চলতি অর্থবছরের (২০২৪-২৫) জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত ৯ মাস বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক হালনাগাদ রেমিট্যান্স বা প্রবাসী আয়ের তথ্য বলছে এসব কথা। সেখানে দেখা গেছে, গত ৯ মাসে প্রবাসীরা দেশে দুই হাজার ১৭৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। এর মধ্যে আলোচিত ৯ মাসে প্রবাসী আয় ঢাকা বিভাগে এসেছে ৭১৯ কোটি ৬৩ লাখ ডলার। যা শীর্ষ স্থানে উঠে এসেছে। এই বিভাগের মোট ১৩টি জেলার মধ্যে ঢাকা রয়েছে শীর্ষ তালিকার প্রথমে। আলোচিত ৯ মাসে ঢাকা জেলায় প্রবাসী আয় এসেছে এক হাজার ৬১ কোটি ৮৬ লাখ ডলার। একই বিভাগের টাঙ্গাইল জেলায় প্রবাসী আয় এসেছে ৪৪ কোটি ৪৪ লাখ ডলার। যা দেশের মধ্যে শীর্ষ নবম অবস্থানে আছে। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে গত ৯ মাসে চট্টগ্রাম বিভাগের এসেছে ৬০৬ কোটি ২০ লাখ ডলার, সিলেটের ১৯৪ কোটি ১০ লাখ ডলার, খুলনায় ৯৮ কোটি ২৬ লাখ ডলার, রাজশাহীতে ৭৪ কোটি ৯৪ লাখ ডলার, বরিশালে ৬২ কোটি ৪৬ লাখ ডলার, ময়মনসিংহে ৪৫ কোটি ১১ লাখ ডলার এবং রংপুরে ৩৫ কোটি ৪১ লাখ ডলার। অপরদিক প্রবাসী আয়ের শীর্ষ দশের তালিকায় রয়েছে চট্টগ্রাম বিভাগের ছয় জেলা। আলোচিত ৯ মাসে এই বিভাগে প্রবাসী আয় এসেছে ৬০৬ কোটি ২০ লাখ ডলার। এগুলোর মধ্যে চট্টগ্রাম জেলায় প্রবাসী আয় এসেছে ১৮১ কোটি ডলার। এছাড়া কুমিল্লা জেলায় ১১৬ কোটি ২৮ লাখ ডলার, নোয়াখালীতে ৬৬ কোটি ৬৯ লাখ ডলার, ফেনীতে ৬৩ কোটি ৪৩ লাখ ডলার, ব্রাহ্মণবাড়িয়ায় ৬২ কোটি ২১ লাখ ডলার এবং চাঁদপুরে ৬০ কোটি ৩২ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। সে হিসেবে, চট্টগ্রাম বিভাগে কুমিল্লা দ্বিতীয় এবং দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে। এরপর নোয়াখালী পঞ্চম, ফেনী ৬ষ্ঠ, ব্রাহ্মণবাড়িয়া সপ্তম ও অষ্টম অবস্থানে আছে চাঁদপুর। একই বিভাগের রাঙামাটি জেলায় প্রবাসী আয় এসেছে এক কোটি ৯৩ লাখ ডলার। যা দেশের ৬৪ জেলার মধ্যে সর্বনিম্ন এটি। সবনিম্নে দ্বিতীয়তে রয়েছে একই বিভাগের বান্দরবান। এই জেলায় প্রবাসী আয় এসেছে এক কোটি ৯৯ লাখ ডলার।এছাড়া সিলেট বিভাগে রয়েছে দুটি জেলা। এর মধ্যে সিলেট জেলায় প্রবাসী আয় এসেছে ৯৯ কোটি ১৫ লাখ ডলার। যা দেশের মধ্যে শীর্ষ চতুর্থ অবস্থানে আছে। একই বিভাগের মৌলভীবাজার জেলায় প্রবাসী আয় এসেছে ৪১ কোটি ১৫ লাখ ডলার। যা দেশের মধ্যে দশম অবস্থানে আছে।এছাড়া অন্যান্য জেলার মধ্যে মুন্সীগঞ্জ মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৭ কোটি ৯৫ লাখ ডলার, নরসিংদী ৩৬ কোটি ৩০ লাখ ডলার, লক্ষ্মীপুর ৩৪ কোটি ৯১ লাখ ডলার, নারায়ণগঞ্জ ৩৩ কোটি ৫৭ লাখ ডলার, মাদারীপুর ৩৩ কোটি ৩২ লাখ ডলার, গাজীপুর ৩১ কোটি ৯২ লাখ ডলার,  কিশোরগঞ্জ ৩১ কোটি ৭৬ লাখ ডলার,  হবিগঞ্জ ২৬ কোটি ৯১ লাখ ডলার, সুনামগঞ্জে ২৬ কোটি ৮৯ লাখ ডলার, বরিশাল ২৪ কোটি ৭৪ লাখ ডলার, শরীয়তপুর ২৪ কোটি ৪২ লাখ ডলার, ফরিদপুর ২৪ কোটি ২৩ লাখ ডলার, ময়মনসিংহ ২৩ কোটি ৫৮ লাখ ডলার, মানিকগঞ্জ ২০ কোটি ৮৩ লাখ ডলার, যশোর ১৬ কোটি ৭০ লাখ ডলার, বগুড়া ১৫ কোটি ৩১ লাখ ডলার, কুষ্টিয়া ১৪ কোটি ৯৫ লাখ ডলার, গোপালগঞ্জ ১৪ কোটি আট লাখ ডলার, কক্সবাজার ১৪ কোটি তিন লাখ ডলার, খুলনা ১৩ কোটি ১৯ লাখ ডলার, পাবনা ১২ কোটি ৮৪ লাখ ডলার, চাঁপাইনবাবগঞ্জে ১০ কোটি ৫৬ লাখ ডলার, চুয়াডাঙ্গা ১০ কোটি ৫২ লাখ ডলার, ভোলা ১০ কোটি ১৭ লাখ ডলার, রাজশাহী ৯ কোটি ৪৫ লাখ ডলার, রাজবাড়ী ৯ কোটি ৪৩ লাখ ডলার, ঝিনাইদহ ৯ কোটি ২৪ লাখ ডলার, সিরাজগঞ্জ ৯ কোটি ১২ লাখ ডলার, রংপুরে ৯ কোটি তিন লাখ ডলার, পিরোজপুর আট কোটি ৬৭ লাখ ডলার,  নওগাঁ আট কোটি ৪১ লাখ ডলার, মেহেরপুর আট কোটি ১৪ লাখ ডলার, সাতক্ষীরা সাত কোটি ৯১ লাখ ডলার, পটুয়াখালী ছয় কোটি ৭৩ লাখ ডলার, বাগেরহাট ছয় কোটি ৭১ লাখ ডলার, বরগুনা ছয় কোটি ২৭ লাখ ডলার, মাগুরা ছয় কোটি ১৯ লাখ ডলার, নাটোর ছয় কোটি ১২ লাখ ডলার, ঝালকাঠি পাঁচ কোটি ৮৮ লাখ ডলার, গাইবান্ধায় পাঁচ কোটি ৭৩ লাখ ডলার, দিনাজপুর পাঁচ কোটি ৭২ হাজার ডলার, নেত্রকোনা পাঁচ কোটি ৪৫ লাখ ডলার, নড়াইল চার কোটি ৭১ লাখ ডলার, কুড়িগ্রামে চার কোটি ছয় লাখ ডলার, শেরপুর তিন কোটি ৬৩ লাখ ডলার, খাগড়াছড়ি তিন কোটি ৪৬ লাখ ডলার, নীলফামারী তিন কোটি ৪৬ লাখ ডলার, জয়পুর তিন কোটি ১২ লাখ ডলার, ঠাকুরগাঁও দুই কোটি ৮৯ লাখ ডলার, পঞ্চগড় দুই কোটি ৫১ লাখ ডলার এবং লালমনিরহাট দুই কোটি ডলার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে
১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে গত এক সপ্তাহে দফায় দফায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ফিশিং ট্রলারসহ বাংলাদেশী ৫১ Read more

বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত
বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত

বাংলাদেশ এবং চীনকে নজরদারির মধ্যে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারতের নৌবাহিনী। পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দরশহর হলদিয়ায় তৈরি করা হবে এই ঘাঁটি।ভারতের Read more

হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ
হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সামনে এক ঐতিহাসিক সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে Read more

ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না: মাহমুদ আব্বাস

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না। তাদের জনগণ নিজেদের Read more

বায়ার্ন অধ্যায়ের ইতি টেনে ভ্যাঙ্কুভারে মুলার
বায়ার্ন অধ্যায়ের ইতি টেনে ভ্যাঙ্কুভারে মুলার

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সাথে ২৫ বছরের সম্পর্কের ইতি টেনে এবার কানাডার মেজর লিগ সকারে (এমএলএস) নতুন অধ্যায় শুরু করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন