রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে তারা সাধারণ পথচারীর ছদ্মবেশে হকি স্টেডিয়ামের সামনে জড়ো হয়েছিলেন। শুরুতে সাধারণ স্লোগান দিলেও হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে এবং তিনজনকে আটক করে।মিজানুর রহমান আরও জানান, পুলিশের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। তবে সাধারণ নাগরিক সেজে মিছিলটি হঠাৎ করে শুরু হওয়ায় প্রাথমিকভাবে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।আটক ওই ৩জনকে জিজ্ঞাসাবাদ চলছে। তারা ছাত্রলীগ, যুবলীগ নাকি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত—এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন মিজানুর রহমান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টার দিকে Read more

চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

চন্দনাইশের পাহাড়ি জনপদ ধোপাছড়ি ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে  উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে নগদ আর্থিক অনুদান Read more

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত
ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, Read more

শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী: পরিবেশ উপদেষ্টা
শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী: পরিবেশ উপদেষ্টা

আর্থিক সাশ্রয়ের জন্য এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা Read more

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে বিএনপির ৩১'দফা শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় হোটেল গ্রান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন