আওয়ামী লীগ এখন মূলধারা থেকে ছিটকে পড়েছে এবং পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ এখন মরা হাতি, যাকে যে কেউ লাথি দিতে পারে।’মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে নাগরিক কোয়ালিশন, ব্রেইন, ভয়েস রিফর্ম, ইনোভিশন ও ফিনটেক সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘ইকোনমিক রিফর্ম সামিট’-এর দ্বিতীয় দিনে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘আমরা যদি আবার বিভিন্ন বর্গে, সূত্রে ভাগ হয়ে যাই, তখন আমাদের জন্য কঠিন হবে। এছাড়া আওয়ামী লীগ বিভিন্ন নামে ফিরে আসতে পারে। এটা তাদের ধর্ম। কারণ তাদের একটা কেবলা আছে। একটা ধর্মে যা যা থাকে তার সব আসে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।  ’হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের জুলাইয়ের সংগ্রামের ইতিহাসকে লিপিবদ্ধ করতে হবে, যাতে করে এটাকে এলোমেলো করা না যায়। সঠিক দৃশ্যটা যেন সবার সামনে আসে। এনসিপির এ নেতা আরও বলেন, এখানে অনেক ধরণের মিরর থাকবে। আমি জুলাইকে যেভাবে দেখেছি। এখানে অনেকে আছেন তাদের দৃষ্টিভঙ্গি এক না। তারা তাদের মতো করে বর্ণনা করবে। এজন্য প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি উঠে আসা উচিত। ইতিহাস যেন আর ক্ষমতা হিসেবে ব্যবহার করা না হয় উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন, ‘আমাদের ট্রাজেডি অনেকটা প্রোপাগান্ডা হয়ে যায়। কারণ যে সরকার সময় ক্ষমতায় থাকে তারা তাদের অবদানটাকে ফোকাস করে। আমরা চাই না, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাব-হিস্ট্রিগুলো মূল ইতিহাস না হয়ে উঠে। ইতিহাস যেন নির্ভুল থাকে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩
রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) Read more

ভৈরবে রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ভৈরবে রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আতর মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টায় Read more

পদ্মা সেতুর টোল আদায়ে নতুন রেকর্ড
পদ্মা সেতুর টোল আদায়ে নতুন রেকর্ড

দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে এবারের ঈদ যাত্রায় নতুন রেকর্ড গড়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) একদিনে পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ Read more

পায়ে ফুটবল নাচিয়ে তাক লাগাল ৫ম শ্রেণীর জিসান
পায়ে ফুটবল নাচিয়ে তাক লাগাল ৫ম শ্রেণীর জিসান

দীর্ঘসময় পায়ে ফুটবল নাচিয়ে তাক লাগাচ্ছে কিশোরগঞ্জের কটিয়াদীর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জিসান (১০)।  জাদুকরেরা মুগ্ধ করে সবাইকে। তাঁর অনন্যশৈলী মন্ত্রমুগ্ধ Read more

মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক
মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদমপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।পুলিশ ও Read more

খাজনার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করায় উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ
খাজনার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করায় উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ

জমির খাজনা দেওয়ার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করায় হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান (টুটুল) নামের এক ব্যক্তিকে উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন