ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়েছি, হতেও হবে। যেভাবে গণঅভ্যুত্থানে সবাই এক হয়েছিল সেভাবে এক হয়ে কাজ করতে হবে।রোববার (১৯ এপ্রিল) রাজধানীতে ‘বাংলাদেশের ক্ষমতায়ন: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।বিএনপি মহাসচিব বলনে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের পরিস্থিতি ও ভবিষ্যৎ ভালো হবে, খুব ভালো হবে।তিনি বলনে, ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন৷ তাকে ধন্যবাদ জানাই। আশা করি ড. ইউনূস সফল হবেন। আসুন আমরা নিজেরা নিজেদের সাহায্য করি।মির্জা ফখরুল বলেন, সবাই এখন ভিন্ন দিকে নজর দিচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে ট্যারিফ দিয়েছে তা দেশের জন্য একটু বিপদে পড়ার মতোই। মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া বাড়তি শুল্ক দ্রুত সমাধান করতে না পারলে সমস্যা আরও বাড়বে বলেও মন্তব্য করেন।সভায় মির্জা ফখরুল দেশের কৃষিখাতে নজর দেয়ার আহ্বান জানিয়ে বলেন, কৃষকদের প্রতি গুরুত্ব সহকারে কাজ করতে হবে৷ মাঠেঘাটে যারা কাজ করছেন, তাদের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে৷এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামলার আশঙ্কায় হেলমেটে ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক
হামলার আশঙ্কায় হেলমেটে ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক

হামলার ভয়ে মাথার হেলমেটে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাস্তায় ঘুরছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ডাকা হচ্ছে ‘হেলমেট ম্যান’ নামে। বিষয়টি Read more

টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলা, আহত ২
টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলা,  আহত ২

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএনটি বাজারে গাসিক ৪৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল হোসেনের মালিকানাধীন 'কস্তুরী হোটেল'-এ Read more

পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘গ্লোবাল কিডস স্কুল’
পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘গ্লোবাল কিডস স্কুল’

রাস্তার ধুলোবালি, ট্রাফিকের শব্দ আর অনিশ্চিত জীবনের ভিড়ে গাজীপুর শহরের ফুটপাতে প্রতিদিন দেখা মেলে অগণিত পথশিশুর। কেউ প্লাস্টিক বোতল কুড়ায়, Read more

সারোয়ার তুষারকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ এনসিপির
সারোয়ার তুষারকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ এনসিপির

নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। এছাড়া Read more

অস্ত্র মামলায় সুব্রত বাইন কারাগারে
অস্ত্র মামলায় সুব্রত বাইন কারাগারে

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের একটি মামলায় রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইন ওরফে ফতেহ আলীকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন