ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর দীর্ঘদিন ধরে চারটি স্থানে বসছে সাপ্তাহিক হাট। এতে সৃষ্ট তীব্র যানজটে ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী ও পথচারী। হাটের দিনগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে, ব্যাহত হয় স্বাভাবিক কর্মজীবন।জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজার, সাতৈর বাজার এবং শেখর ইউনিয়নের বড়গাঁ বাজারে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার হাট বসে। এছাড়া বড়গাঁ থেকে তিন কিলোমিটার দূরে সহস্রাইল বাজারে প্রতি মঙ্গলবার ও শুক্রবার সাপ্তাহিক হাট বসে।এই চারটি বাজারই মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর বা পাশে গড়ে উঠেছে। ফলে হাটের দিনগুলোতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা ফরিদপুর, আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানীগামী বাসযাত্রীদের চরম দুর্ভোগে ফেলে।সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, বড়গাঁ বাজারে হাটের দিনে মহাসড়কের দুই পাশে ভ্যান, ট্রলি ও দোকানপাটে ঠাসা এলাকা। কাঁচাবাজারের দোকানদাররা সড়কের ওপরে পসরা সাজিয়ে বসেছেন। এতে পথচারী চলাচল দুরূহ হয়ে পড়ে এবং যানবাহনগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে।একই চিত্র দেখা গেছে সহস্রাইল বাজারেও। সবজি, মসলা, দেশি ফলের দোকানে ভরে যায় পুরো রাস্তা। ফলে সকাল থেকেই শুরু হয় যানজটের দুর্ভোগ।সহস্রাইলের স্কুল শিক্ষক মওলানা জাকারিয়া হোসেন বলেন, ‘হাটের দিন সকাল থেকেই রাস্তায় জ্যাম লেগে থাকে, হাঁটাও কষ্টকর হয়ে পড়ে।’শিক্ষিকা শাপলা খানম বলেন, ‘সোমবার ও বৃহস্পতিবার বড়গাঁ হাটের কারণে আমাকে স্কুলে যেতে আধা ঘণ্টা আগে বের হতে হয়, তারপরও জ্যামে পড়ি।’বড়গাঁর বাসিন্দা অনিক মিয়া জানান, ‘হাটের দিনগুলোতে মানুষ নিদারুণ কষ্টে থাকে। প্রশাসনের উচিত হাটগুলো মহাসড়ক থেকে সরিয়ে নির্ধারিত জায়গায় বসানো।’বড়গাঁ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মঞ্জু বলেন, ‘বাজারে যানজট সমস্যা সমাধানে শিগগিরই বণিক সমিতির সভা ডাকা হবে।’সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি চুন্নু বিশ্বাস জানান, ‘আগে কাঁচাবাজার সরিয়ে নির্দিষ্ট জায়গায় বসানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে ব্যবসায়ীরা আবার রাস্তায় উঠে আসে।’বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুর রহমান ফোন ও ইমেইলে সাড়া দেননি।বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার জানা আছে। স্থানীয় চেয়ারম্যানদের গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে যানজট নিয়ন্ত্রণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হবে। সহস্রাইল বাজারে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, তবে বিকল্প সরকারি জায়গার অভাবে বাজার সরানো কঠিন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে ৭ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১২ জন শিক্ষার্থী
সিরাজদিখানে ৭ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১২ জন শিক্ষার্থী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টায় শুরু Read more

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল শিক্ষার্থীরা
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল শিক্ষার্থীরা

টাঙ্গাইলের মির্জাপুরে টানা ৪০ দিন মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেয়েছেন গোড়াইল গ্রামের ৪ শিক্ষার্থী। শুক্রবার (১১ এপ্রিল) Read more

বিশ্ব কণ্ঠ দিবসে প্রতিশ্রুতি: কণ্ঠস্বর সংরক্ষণে স্পিচ ও ভাষা থেরাপির গুরুত্ব
বিশ্ব কণ্ঠ দিবসে প্রতিশ্রুতি: কণ্ঠস্বর সংরক্ষণে স্পিচ ও ভাষা থেরাপির গুরুত্ব

আজ বুধবার (১৬ই এপ্রিল) বিশ্ব কণ্ঠ দিবস। সারা বিশ্বে প্রতিবারের নেয় এই দিবসটি পালিত হয়। এরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও পালিত হয়েছে। Read more

নারায়ণগঞ্জে ১৫ জনের উপস্থিতিতে ‘মার্চ ফর ড. ইউনুস’ কর্মসূচি
নারায়ণগঞ্জে ১৫ জনের উপস্থিতিতে ‘মার্চ ফর ড. ইউনুস’ কর্মসূচি

নারায়ণগঞ্জে পূর্ব ঘোষণা অনুযায়ী পালিত হলো 'মার্চ ফর ইউনুস' কর্মসূচি পালিত হয়েছে৷ 'আগে সংস্কার, পরে নির্বাচন' স্লোগানে শহরের নারায়ণগঞ্জ প্রেস Read more

মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে, জাতিসংঘ মহাসচিবের ‘গভীর উদ্বেগ’
মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে, জাতিসংঘ মহাসচিবের ‘গভীর উদ্বেগ’

ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদেরকে নিউইয়র্কে নেওয়া হয়েছে। সেখান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন