একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শনিবার (১৯ এপ্রিল) সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, মৌলিক এবং গঠনমূলক সংস্কার করে জনগণের অধিকার রক্ষা করবে, এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও বিচার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছে।তিনি আরও বলেন, জুলাই সনদ জাতির সামনে তুলে ধরার প্রয়োজন। এটা আমাদের কমিটমেন্ট এবং তা রাখতে হবে। যাতে আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কিংবা ফ্যাসিবাদ বাংলাদেশে আসতে না পারে তার সব নিষ্ক্রিয়তা এবং রাস্তা আমরা বন্ধ করেই সামনের দিকে এগুতে পারি। এমন একটি গণতান্ত্রিক সংবিধান আমরা প্রত্যাশা করি। বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ আরও দুজন। এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখন থেকে তাদের অভিভাবকদের পছন্দের মোবাইল ব্যাংকিং হিসাবে যাবে। আগে পুরো অর্থ যেত শুধু নগদের Read more

টেকনাফের পাহাড়ে গড়ে ওঠা অপহরণ সাম্রাজ্য
টেকনাফের পাহাড়ে গড়ে ওঠা অপহরণ সাম্রাজ্য

টেকনাফ সীমান্ত এক সময় শুধুই মাদকের রুট হিসেবে পরিচিত ছিল। এখন এই জনপদ আরেকটি ভয়ঙ্কর চক্রের দখলে- পাহাড়কে আশ্রয় করে Read more

শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল: রুহুল কবির রিজভী
শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জিয়া Read more

১২ আগস্ট: নামাজের সময়সূচি
১২ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৮ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৭ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

‘জীবন দিবো, তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবো না’
‘জীবন দিবো, তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবো না’

আসন কমানোর যে প্রস্তাব নির্বাচন কমিশন করেছেন, তা যদি বাতিল না করে, তাহলে আমরা মোংলা বন্দরকে অচল করে দিবো। মোংলার Read more

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন