মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে বাড়ি ভাঙচুর ও উচ্ছেদের শিকার হয়েছেন মো. সাইদ সিকদার (৫৫) নামে এক ব্যক্তি। বর্তমানে স্ত্রী ও মেয়েকে নিয়ে অন্যত্র মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি।শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের ডিগ্রীর চর এলাকায় এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।সরেজমিনে জানা যায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের ডিগ্রীর চর গ্রামে গত ২৪ ফেব্রুয়ারি সকালে পূর্বপরিকল্পিতভাবে সাইদের বসতঘর গুঁড়িয়ে দেন তার চাচাতো ভাই ও ভাতিজারা। ভাই-ভাতিজারা বাড়িঘর উচ্ছেদ করে নিজেরাই হাইকোর্টে মামলা দায়ের করেন সাইদ সিকদারের বিরুদ্ধে। হাইকোর্টের তদন্ত শেষে সাইদ সিকদারের পক্ষে রায় এলেও পুনরায় ঘর নির্মাণ করতে পারছেন না সাইদ সিকদার। এ সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগী।বিষয়টি জানাজানি হলে (১৭ এপ্রিল) শিবচর থানায় ৪ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন সাইদ। অভিযুক্তরা হলেন—মিজান সিকদার, সাকিব সিকদার, সাব্বির সিকদার, নাজমা বেগম।ভুক্তভোগী সাইদ সিকদার বলেন, “আমি অসুস্থ, সারা শরীরই অপারেশন করা। তার ওপর এমন দুর্বৃত্তপনা! এখন স্ত্রী-মেয়েকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। ২ দিন পর এখানেও থাকতে পারবো না। ওরা হুমকি দিচ্ছে, থানায় গেলে মেরে ফেলা হবে।”তার মেয়ে সুমি আক্তার বলেন, “আমরা আতঙ্কের মধ্যে আছি। প্রতিনিয়ত হুমকি পাচ্ছি, বাবাকে ও আমাকে মেরে ফেলবে।”সাইদের স্ত্রী সখিনা বেগম জানান, “ঘর ভাঙার পর এলাকার এক সাবেক মেম্বারের কাছে বিচার চেয়েছিলাম। তিনি কখনো বলছেন ঘর করে দেবেন, আবার কখনো বলছেন পারবেন না। আমরা গরীব, আইনের আশ্রয় ছাড়া উপায় দেখছি না।”নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, সাইদ সিকদারের বাবা মিজান সিকদারের বাবার কাছে অনেক জমিই বিক্রি করে দিয়েছেন। তার জের ধরেই হয়তো উচ্ছেদ করেছে।  তবে আর যাইহোক, পরিমাণে কম হলেও সাইদ সিকদার কিছু অংশ জমি পাবেন। তাকে একেবারে উচ্ছেদ করা ঠিক হয়নি। এদিকে অভিযুক্ত মিজান সিকদারের সাথে যোগাযোগ করতে চাইলে তাকে একাধিকবার  কল করেও পাওয়া যায়নি।শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, “অভিযোগের ভিত্তিতে পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি, অভিভাবকদের শঙ্কা
কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি, অভিভাবকদের শঙ্কা

কিশোরগেঞ্জে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় Read more

৩০ শতাংশ বেতন কমিয়ে স্বপ্নের ক্লাবে যাচ্ছেন রাশফোর্ড
৩০ শতাংশ বেতন কমিয়ে স্বপ্নের ক্লাবে যাচ্ছেন রাশফোর্ড

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দল বদলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড। ২০২৪-২৫ মৌসুমের শেষ থেকেই গুঞ্জন উঠেছিল Read more

সব ধরনের ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য
সব ধরনের ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য

সব ধরনের ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে নাগরিকত্ব আবেদন ফিও বাড়ানো হচ্ছে। আগামী ৮ এপ্রিল থেকে নতুন ফি Read more

ভৈরবে ছেঁড়াফাটা বস্তায় নতুন প্রাণ সঞ্চার করছেন হাজারো নারী-পুরুষ
ভৈরবে ছেঁড়াফাটা বস্তায় নতুন প্রাণ সঞ্চার করছেন হাজারো নারী-পুরুষ

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের গলিপথ আর টিনশেড ঘরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেজে ওঠে সুঁই-সুতোয় টানাটানির শব্দ। ছেঁড়াফাটা বস্তায় Read more

কৃষকের ক্ষেতে বাঁধা তিন স্লুইসগেট
কৃষকের ক্ষেতে বাঁধা তিন স্লুইসগেট

“ধান, নদী ও খাল এই তিনে বরিশাল।” চিরচেনা এই পরিচয়পত্রেই বারবার উঠে আসে দক্ষিণাঞ্চলের নদীমাতৃক বাস্তবতা। তবে নদী আর খাল Read more

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা খুবই কঠিন: সাবেক পরমাণু পরিদর্শক
ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা খুবই কঠিন: সাবেক পরমাণু পরিদর্শক

জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফরদো মাটির কমপক্ষে ৮০ মিটার বা ২৬২ ফুট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন