নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মামুন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে চেকপোস্টে ঢাকাগামী লেনে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের আব্দুর রশিদের ছেলে। সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।এসময় ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৭হাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি মামুন মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নৌকায় সিলেটের রাতারগুল ঘুরলেন উপদেষ্টা আসিফ নজরুল
নৌকায় সিলেটের রাতারগুল ঘুরলেন উপদেষ্টা আসিফ নজরুল

সিলেটের বিখ্যাত জলাবন রাতারগুল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা Read more

কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার দুপুরে Read more

১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

জাতীয় পার্টির (জাপা) একাংশ ও জেপির নেতৃত্বে সম্প্রতি আত্মপ্রকাশ করা রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ১১৯টি আসনে প্রার্থী ঘোষণা Read more

আনোয়ারায় রাস্তার পাশে খড়ের স্তুপে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নির্বাপণ
আনোয়ারায় রাস্তার পাশে খড়ের স্তুপে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নির্বাপণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাস্তার পাশে রাখা খড়ের স্তুপে গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার Read more

নিরাশ হইও না, ধৈর্য থাকলে সফলতা তোমাকে ধরা দিবেই : ধর্ম উপদেষ্টা
নিরাশ হইও না, ধৈর্য থাকলে সফলতা তোমাকে ধরা দিবেই : ধর্ম উপদেষ্টা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামি স্টাডিজের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে এই পূর্ণমিলনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন