পাবনার আতাইকুলায় উদ্ধারকৃত কাঠ ব্যবসায়ী জাইদুল হত্যার ক্লু-লেস মামলার রহস্য উন্মোচন করেছে পিবিআই। এই ঘটনায় আকরাম হোসেন (৩০) ও সিহাব (৩০) নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং রুবেল নামের আরো এক আসামি পলাতক রয়েছে।পাবনা পিবিআই এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণের পর তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। পিবিআই এর প্রেস নোটের মাধ্যমে জানা যায়, গত ৯ই এপ্রিল সকালে পাবনা জেলার আতাইকুলা ধানাধীন তেবাড়ীয়া গ্রামের জনাব খাঁর বটতলায় কাঁচা রাস্তার পার্শ্ববর্তী ঝোপের মধ্যে অজ্ঞাত একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে নিশ্চিত হ‌ওয়া যায় যে লাশটি সাঁথিয়া থানার সিলন্দার পাথাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কাঠ ব্যবসায়ী জাইদুল মোল্লার (৫৩)।লাশটি উদ্ধারের পর‌ই পাবনা পিবিআই এর পুলিশ সুপার মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুনের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে ছায়া তদন্ত শুরু করে তারা।বুধবার গভীর রাতে সাথিয়ায় অভিযান চালিয়ে আকরাম ও সিহাবকে গ্রেফতার করে পিবিআই। তাদের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। প্রেস নোটে আরো জানা যায়, জনৈক টিপুর সাথে পূর্ব বিরোধের জেরেই জাইদুল মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। কিলিং মিশনে অংশ নেয় টিপু, আকরাম ও রুবেল। আসামী টিপু পেশায় একজন মাটিকাটা ট্রলিগাড়ীর ড্রাইভার ও পালাতক আসামী রুবেল সম্পর্কে তার ভাগিনা হয়। পালাতক আসামী রুবেল সর্বহারা দলের আত্মসমর্পনকারী একজন সদস্য। রুবেল ও আকরামকে অর্থের বিনিময়ে কনট্রাক্ট করে টিপু। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৮ই এপ্রিল বিকালে আসামী টিপু, রুবেল ও সিহাব একত্রে হত্যার কৌশল ও স্থান নির্ধারণ করে। একই দিন রাত আনুমানিক সাড়ে ৮টায় ভিকটিম জাইদুলকে আসামীগণ কৌশলে সিলন্দা এলাকা হতে মটরসাইকেল যোগে ঘটনাস্থল আতাইকুলা থানার জনাব খাঁর বটতলা নামক স্থানে নিয়ে গিয়ে আসামী টিপু, রুবেল এবং আকরাম ধারালো অত্র দ্বারা কুপিয়ে জখম করে ভিকটিম জাইদুলকে হত্যা করে রাস্তার ধারে ফেলে রাখে। এরপর টিপু এবং রুবেল রাস্তার উপরে থাকা রক্তগুলো পরিষ্কার করে ঘটনাস্থল ত্যাগ করে। মামলায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে পিবিআই সূত্র জানিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা
সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। হাদির Read more

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার দিনগত মধ্য রাতের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান। দেশে ফিরবেন ১৭ সেপ্টেম্বর Read more

গাজাযুদ্ধ বন্ধের দাবিতে রোমে লাখ লাখ মানুষের বিক্ষোভ
গাজাযুদ্ধ বন্ধের দাবিতে রোমে লাখ লাখ মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইতালির রাজধানী রোমে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এই বিক্ষোভে অংশ Read more

আ.লীগ ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিবিসিকে যা বললেন অধ্যাপক ইউনূস
আ.লীগ ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিবিসিকে যা বললেন অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় বিবিসি ইংরেজিকে একটি সাক্ষাৎকার দেন। সে সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ কিছু অংশ Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণ গেছে। এই সময়ে নতুন আক্রান্ত ১৯৪ জন হাসপাতালে ভর্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন