কিশোরগঞ্জের ভৈরবে ১১ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে ৬ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগে আব্দুর রহমান (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত কিশোর উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে পশ্চিমপাড়া এলাকার বোধাই মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব। অভিযোগ সুত্রে জানা যায়, গত এক বছর যাবত উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়ার যুবক আব্দুর রহমান একই এলাকার প্রতিবেশি কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। মেয়েটি অন্তঃসত্বা হওয়ায় কিশোরীর পরিবারের লোকজন ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন। পরবর্তীতে অভিযুক্ত কিশোরের বাবা মাকে এই ঘটনাটি জানালে তারা এই বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ বিষয়টি সামাজিক ভাবে মিমাংসা করার জন্য কয়েক দফা চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত কিশোর ও তার পরিবারের লোকজন ধর্ষণে অন্তঃসত্ত্বার ঘটনাটি অস্বীকার করেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাই রবিউল ইসলাম বুধবার রাতে আব্দুর রহমানকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আজ বৃহস্পতিবার সকালে অভিযুক্ত কিশোরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে ভৈরব সার্কেল সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী কিশোর আব্দুর রহমানের বয়স ১৮ বছরের নিচে। তাই তাকে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।এছাড়া ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে অভিযান চালিয়ে ১৩৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার
শেরপুরে অভিযান চালিয়ে ১৩৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অভিযান চালিয়ে ভারতীয় আটটি ব্র্যান্ডের ১ হাজার ৩৮৬ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। তবে কারবারিদের Read more

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

গাজীপুর সদর উপজেলায় মহাসড়কের পাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।মঙ্গলবার (৮জুলাই) বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ও বাঘের Read more

ইরানে আরও ৩ মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর
ইরানে আরও ৩ মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর

ইরানে আরও ৩ জন মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে Read more

এবার বিসিবির নির্বাচন পেছানোর প্রস্তাব
এবার বিসিবির নির্বাচন পেছানোর প্রস্তাব

আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। মনোনয়ন প্রত্যাহার করা কয়েকজন প্রার্থী এবার সরাসরি সামনে এনে দিয়েছেন Read more

বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন!
বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন!

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।১১ মে Read more

অন্তর্বর্তী সরকারের এক বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাফল্য
অন্তর্বর্তী সরকারের এক বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাফল্য

ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং পেশাদারিত্বের সঙ্গে পুলিশি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গত এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন